চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উসমানের সেঞ্চুরির দিনে বড় হার রাজশাহীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 03, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলায় ব্যাটসম্যান ও উইকেটরক্ষক একসঙ্গে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাসকিন আহমেদের দাপুটে বোলিংয়ের পর এনামুল হক বিজয় ও রায়ান বুর্লের দারুণ ব্যাটিংয়ে বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আসরের প্রথম জয় পেয়েছিল দুর্বার রাজশাহী। তৃতীয় ম্যাচে ফের হার দেখল দলটি। উসমান খানের ঝড়ো সেঞ্চুরিতে বিপিএলে মিরপুরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে চিটাগং কিংস। রেকর্ড তাড়ায় নেমে ১০৫ রানে হার দেখেছে রাজশাহী।

শুক্রবার দিনের প্রথম ম্যাচে টসে জিতে চিটাগংকে আগে ব্যাটে পাঠায় রাজশাহী। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ২১৯ রান তোলে চিটাগং। বিপিএলের ইতিহাসে মিরপুরে সর্বোচ্চ রানের সংগ্রহ এটি। আগে সর্বোচ্চ ছিল ২ উইকেটে ২১৮ রান। ২০২০ আসরে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে করেছিল খুলনা টাইগার্স। জবাবে নেমে ১৭.১ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় রাজশাহীর ইনিংস। তিন ম্যাচে রাজশাহীর দ্বিতীয় হার এটি। খুলনা টাইগার্সের বিপক্ষে হেরে আসর শুরু করা চিটাগং দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল।

রানতাড়ায় নেমে চিটাগং বোলারদের সামনে সুবিধা করতে পারেননি রাজশাহীর ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। সর্বোচ্চ রান এসেছে মোহাম্মদ হারিসের ব্যাটে। দুটি চার ও তিন ছক্কায় ১৫ বলে ৩২ রান করেন পাকিস্তান ব্যাটার। আকবর আলী ১২ বলে ১৮, ইয়াসির আলী রাব্বি ১৫ বলে ১৬ রান করেন।

চিটাগংয়ের হয়ে আলিস আল ইসলাম ও আরাফাত সানি ৩টি করে উইকেট নেন। শরিফুল ইসলাম নেন দুটি উইকেট।

আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি চিটগংয়েরও। ইনিংসের প্রথম ওভারে উইকেট হারায় দলটি। হাল ধরেন উসমান খান ও গ্রাহাম ক্লার্ক। দ্বিতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়েন। ২৫ বলে ৪০ রান করে আউট হন ক্লার্ক, জুটি ভাঙে।

বিপিএল ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি। আগের রেকর্ডে ২০১৩ সালে চিটাগংয়ের হয়ে ব্র‌েন্ডন টেইলর ও নাঈম ইসলাম উদ্বোধনী জুটিতে সিলেট রয়্যালসের বিপক্ষে ১১৮ রান করেছিলেন।

৪৮ বলে সেঞ্চুরি করেন উসমান খান। সেঞ্চুরির পথে ছিল ১১ চার ৫ ছক্কার মার। বিপিএলের সব আসর মিলিয়ে ৩৩তম সেঞ্চুরি এটি। পাকিস্তান ব্যাটার ৬ ছক্কা ও ১৩ চারে ৬২ বলে ১২৩ রান করে আউট হন। চিটাগংয়ের হয়ে মোহাম্মদ মিঠুন ১৫ বলে ২৮ এবং হায়দার আলী ৮ বলে ১৯ রান করেন।

রাজশাহী বোলারদের হয়ে দারুণ করেছেন তাসকিন। ৪ ওভারে ২২ রান খরচায় ২ উইকেট নেন টাইগার পেসার।

Tags: উসমানচিটাগং কিংসদুর্বার রাজশাহীবিপিএল ২০২৫লিড স্পোর্টসশফিউলসাব্বির
Previous Post

মালদ্বীপে লাগানো হচ্ছে তিন শতাধিক বাংলাদেশি গাছ

Next Post

সীমান্ত স্কয়ারের স্বর্ণের দোকানে চুরি

Next Post
সীমান্ত স্কয়ারের স্বর্ণের দোকানে ভিড় ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত স্কয়ারের স্বর্ণের দোকানে চুরি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতাদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতৃত্বে আসাদুল-রিয়াজুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT