চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘২০২৪-এ এসে এতো কাঁদানো ছবি করতে হবে কেন?’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 অপরাহ্ন 28, জানুয়ারি 2024
in বিনোদন
A A
বক্তা একটি মঞ্চে বসে আলোচনায় অংশ নিচ্ছেন, পেছনে স্ক্রিনে প্রেজেন্টেশন দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নাহিয়ান ইমন

“গান, অভিনয়, নির্মাণ তিন কারণে দুই বাংলা জুড়ে খ্যাতিমান অঞ্জন দত্ত। তার মতে, অনেক বেশি সংখ্যক দর্শকদের কাছে পৌঁছানোই যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের মূল উদ্দেশ্য হওয়া উচিত। যৌথ প্রযোজনা যেহেতু দুই দেশের, তাই দুই দেশের অর্ধেক অর্ধেক গল্প ও সমান সংখ্যক দর্শক থাকবে এটা উদ্দেশ্য হওয়া উচিত নয়। কিন্তু এটাই হচ্ছে। এটা আসলে টেকনিক্যাল অ্যাসপেক্ট। এটা হওয়ার ফলে দুই দেশের শিল্পী টেকনিশিয়ানরা কাজ পাচ্ছে।”

গেল শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জাতীয় জাদুঘর মিলনায়তনে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন কাঞ্চনজঙ্ঘা, বেলা বোস, রঞ্জনার মতো বহু কালজয়ী গান গেয়ে তুমুল জনপ্রিয়তা অর্জনকারী অঞ্জন দত্ত।

সংগীতশিল্পী পরিচয়ের বাইরে তিনি অভিনেতা, তারপর নির্মাতা। থিয়েটারে নির্দেশনাতেও দক্ষ অঞ্জন। শনিবার সন্ধ্যায় তিনি অংশ নেন উৎসব আয়োজকদের মাস্টার ক্লাসে। সেখানে দর্শকদের প্রশ্নোত্তর পর্বে দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ছবিগুলো নিয়ে অঞ্জন দত্ত নিজের তার ব্যক্তিগত মতামত জানান।

অভিনেতা ও গায়ক অনজান ডুটের সঙ্গীত পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: মিতুল আহমেদ

অঞ্জন দত্ত বলেন, সবখানের দর্শক পাল্টাচ্ছে। তারা নানান জিনিস দেখতে চাইছে। ফাইনালি যৌথ প্রযোজনার দ্বারা দুই দেশের বেশি সংখ্যক দর্শকদের কাছে যেতে পারাটাই আমার মনে হয় বড় সার্থকতা। উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশে থেকে হুমায়ূন আহমেদের গল্পের অর্ধেক নিয়ে আর কলকাতা থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্পের অর্ধেক নিয়ে ঢাকা থেকে চঞ্চল এবং ওপার থেকে স্বস্তিকাকে নেয়া হয় তাহলে সেটা কি ছবি হবে নাকি? যদি বেশি সংখ্যক দর্শকদের কাছে যেতে পারার উদ্দেশ্য নিয়ে যৌথ প্রযোজনায় ছবি করা যায় তাহলে আমার মতো ফেস্টিভ্যালে যাওয়া ফিল্ম মেকারদের বড় উপকার হয়।

কথা প্রসঙ্গে অঞ্জন দত্ত কথা তোলেন সিনেমার ডিসট্রিবিউরদের। সিনেমার পিছিয়ে পড়ার জন্য তিনি ডিস্ট্রিবিউটরদের দায়ী করে বলেন, দুই বাংলায় এখন শিল্প সম্মত বাণিজ্যিক সিনেমার ট্রেন্ড চলছে। কিন্তু ডিস্ট্রিবিউটররা কোথায় যেন এই সিনেমাটাকে এগুতে দিচ্ছে না। অনেকেই ২০২৪-এ এসে যে চিন্তায় চলছে সেই চিন্তায় সিনেমা চলে না। নতুন সাবজেক্ট এবং ডিরেক্টরদের জায়গা দিতে হবে, পৌরাণিক জিনিস সরিয়ে সবরকম ছবি চলার সুযোগ করে দিতে হবে।

“যেমন, অডিয়ান্স কাঁদতে চায়, তাদের একটু কাঁদানো ছবি দেখাই! ২০২৪-এ এসে এতো কাঁদানো ছবি করতে হবে কেন? থ্রিলার গল্প যদি দর্শক পছন্দ করে, তাই বলে সবাই ঝুঁকবে থ্রিলার বানাতে? এমন হলে তো দর্শক বিয়ে বাড়ির গল্প দেখতে পারবে না বা কমেডি গল্প দেখতে পারবে না। এগুলো নিয়ে ভাবতে হবে। যদি না ভাবা হয় তাহলে যারা একটু ভিন্ন ভিন্ন প্যাটার্নে গল্প বলতে চান, তাদের ফিল্ম ফেস্টিভ্যাল করা ছাড়া কোনো উপায় থাকবে না।”

ঢাকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: মিতুল আহমেদ

মাস্টার ক্লাস শেষে শনিবার সন্ধ্যায় অঞ্জন প্রায় ঘণ্টাখানেক গান গেয়ে শোনান। উৎসবের মূল মিলনায়তনে গিটার হাতে একাই এদিন বেশ কিছু গান করেন অঞ্জন। শ্রোতাপ্রিয় গানের বাইরে নতুন দুটি গান গেয়ে শোনান।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে পর্দা নামে উৎসবের। যে উৎসবে এশিয়ান কম্পিটিশন বিভাগে ছিলো অঞ্জন দত্তের পরিচালিত ছবি ‘চালচিত্র এখন’। এই ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করে উৎসবের সেরা অভিনেতাও পুরস্কার জিতে নিয়েছেন অঞ্জন দত্ত।

Tags: ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবঅঞ্জনঅঞ্জন দত্তঅভিনয়কলকাতাঢাকাদ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবযৌথ প্রযোজনালিড বিনোদনসিনেমা
Previous Post

মাংস ব্যবসায়ী খলিলকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

Next Post

শ্রীলঙ্কার নিষেধাজ্ঞা উঠিয়ে নিল আইসিসি

Next Post
শ্রীলঙ্কা ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার নিষেধাজ্ঞা উঠিয়ে নিল আইসিসি

কমিউনিটি ট্রাফিক পুলিশের শুভযাত্রা অনুষ্ঠানে পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অংশীজনদের সাথে নিয়ে কমিউনিটি ট্রাফিক পুলিশের শুভযাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT