চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অংশীজনদের সাথে নিয়ে কমিউনিটি ট্রাফিক পুলিশের শুভযাত্রা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 অপরাহ্ন 28, জানুয়ারি 2024
in বাংলাদেশ
A A
কমিউনিটি ট্রাফিক পুলিশের শুভযাত্রা অনুষ্ঠানে পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যানজট থেকে স্বস্তির যাত্রা নিশ্চিতে ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগের উদ্যোগে অংশীজনদের সাথে নিয়ে কমিউনিটি ট্রাফিক পুলিশের শুভ উদ্বোধন করা হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরের টোকিও স্কয়ার কনভেনশন হল রুমে কমিউনিটি ট্রাফিক পুলিশের শুভ উদ্বোধন করেন ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোস্তাক আহমেদ।

তিনি বলেন, সকল অংশীজনদের সাথে নিয়ে কমিউনিটি ট্রাফিক পুলিশের কার্যক্রম আরো ব্যাপক পরিসরে যানজট নিরসনে কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটি পুলিশের গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম। তিনি বিভিন্ন কমিউনিটি ও অংশীজন প্রতিনিধিগণ ট্রাফিক তেজগাঁও বিভাগ ও কমিউনিটি ট্রাফিক পুলিশ কীভাবে আরো জনসেবায় সম্পৃক্ত হয়ে কাজ করতে পারে সে বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন।

কমিউনিটি ট্রাফিক পুলিশের শুভ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং সুধীসমাজ উপস্থিত থেকে ট্রাফিক তেজগাঁও বিভাগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা বলেন, ট্রাফিক পুলিশের স্বল্প জনবল দিয়ে সব কাজ করা সম্ভব নয়, তাই আমাদের সকলের সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা সবাই যদি দায়িত্বশীল ও আন্তরিক হই অবশ্যই কমিউনিটি ট্রাফিক পুলিশের মাধ্যমে যানজট নিরসন করা সম্ভব।

উদ্বোধন শেষে কমিউনিটি ট্রাফিক পুলিশ সদস্যদের সার্জেন্টগণের নেতৃত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়োগ করা হয় এবং মাঠ পর্যায়ে কীভাবে কাজ করতে হবে তা সশরীরে উপস্থিত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জাহাঙ্গীর আলম।

অংশীজনদের সাথে নিয়ে ট্রাফিক-তেজগাঁও বিভাগের উদ্যোগে গঠিত কমিউনিটি ট্রাফিক পুলিশ সদস্যরা ঢাকার রিং রোড, আদাবর, জাপান গার্ডেন সিটি, শিয়া মসজিদ, তাজমহল রোড, মোহাম্মাদিয়া হাউজিং ও চাঁনমিয়া হাউজিং কেন্দ্রিক যানজট নিরসনে ডিএমপির ট্রাফিক পুলিশকে সহায়তা করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক শেরেবাংলানগর জোন (অতিরিক্ত দায়িত্বে মোহাম্মদপুর জোন) মো. তারেক সেকান্দারসহ অত্র জোনের টিআই ও সার্জেন্টগণ।

Tags: যানজট নিরসন
Previous Post

শ্রীলঙ্কার নিষেধাজ্ঞা উঠিয়ে নিল আইসিসি

Next Post

মালিবাগের বিখ্যাত আবুল হোটেলের মালিক আব্দুল হোসাইন মারা গেছেন

Next Post
আবুল হোটেলের সামনে বাংলা ভাষায় লেখা সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

মালিবাগের বিখ্যাত আবুল হোটেলের মালিক আব্দুল হোসাইন মারা গেছেন

প্রধানমন্ত্রীর দপ্তর, সুন্দর ও আধুনিক স্থাপনা, সবুজ গাছপালা পরিবেষ্টিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর দপ্তরে আবার নিয়োগ পেলেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT