চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচনা সত্বেও যেসব রেকর্ড ভাঙলো ‘অ্যানিমেল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:27 অপরাহ্ন 10, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
অ্যানিমেল সিনেমার চরিত্রের মুখের কাছাকাছি তাকানো ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে জমজমাট ব্যবসার পাশাপাশি সমান তালে সমালোচনা চলছে রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’কে ঘিরে। এই সিনেমায় অত্যধিক যৌনতা, নারী অবমাননাকারী সংলাপ আর নৃশংস অ্যাকশন দৃশ্যের জন্য ইতোমধ্যে নিন্দা জানিয়েছেন অনেকে। কিন্তু তাতে থেমে নেই ছবিটি। এতো সমালোচনার মাঝেও একের পর এক রেকর্ড গড়ে চলেছে রণবীরের ‘অ্যানিমেল’। 

জানা গেছে, মুক্তির ৯ দিনে বিশ্বব্যাপী ‘অ্যানিমেল’ সিনেমাটি মোট আয় করেছে ৬০০.৬৭ কোটি রুপি। শুধু তাই নয়, মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা বলিউড সিনেমার তালিকায় ‘অ্যানিমেল’ তৃতীয় অবস্থানে। তার আগের দুই অবস্থানে রয়েছে শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’।

জানা গেছে, ‘আনিমেল’ এবছর মুক্তি প্রাপ্ত সালমানের ‘টাইগার থ্রি’ সিনেমাটিকেও টেক্কা দিয়েছে। সেই সঙ্গে মুক্তির ৯ দিনের আয়ের দিক থেকে শাহরুখের ‘পাঠান’ ও সানি দেওলের ‘গদর ২’ এর মত ব্যবসা সফল সিনেমার আয়ের রেকর্ডও পেছনে ফেলে দিয়েছে ‘অ্যানিমেল’।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির ৯ দিনে শুধু ভারতেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪০০.১৬ কোটি রুপি। যা ২০১৬ সালে মুক্তি প্রাপ্ত আমির খানের ‘দঙ্গল’ (৩৮৭ কোটি) সিনেমারও রেকর্ড ভেঙে ফেলেছে। যদিওবা মুক্তির প্রথম ৩ দিনে ‘অ্যানিমেল’ বক্স অফিসে ঝড় তুললেও চতুর্থ দিন থেকে তুলনামূলক সিনেমাটির আয় কমতে শুরু করে। তবে শনিবার ( ৯ ডিসেম্বর) থেকে সিনেমাটির আয় আবারও বাড়তে শুরু করেছে।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: অনিল কাপুরঅ্যানিমেলরণবীর কাপুররেকর্ড
Previous Post

কৃষ্ণাঙ্গ কোচ হিসেবে এমএলএস কাপ জিতে গর্বিত উইলফ্রেড

Next Post

প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে সরকার: বিএনপি

Next Post
বিএনপি নেতাদের নির্বাচনের প্রতিবাদে মহাসমাবেশে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে সরকার: বিএনপি

Mathew celebrates after scoring a goal in a football match. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষেকেই ম্যাচসেরা, স্বপ্ন সত্যি হয়েছে ম্যাথুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT