চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকেই ম্যাচসেরা, স্বপ্ন সত্যি হয়েছে ম্যাথুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:38 অপরাহ্ন 10, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
Mathew celebrates after scoring a goal in a football match. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুটিতে একটি করে জয় তোলে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। শেষ ম্যাচটি রূপ নেয় ‘অঘোষিত ফাইনালে’। ম্যাচে প্রথমবার জাতীয় দল জার্সিতে নেমেছিলেন পেস-অলরাউন্ডার ম্যাথু ফোর্ড। অভিষেকেই হয়েছেন জয়ের নায়ক। ম্যাচ জয়ের সঙ্গে পেয়েছেন সিরিজ জয়েরও স্বাদ। দুর্দান্ত পারফরম্যান্সে দারুণ উচ্ছ্বসিত ২১ বর্ষী ম্যাথু।

বার্বাডোজে শনিবার রাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল সফরকারী ইংল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংলিশদের ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ক্যারিবীয় দল।

টেস্ট ও টি-টুয়েন্টিতে এখনও অভিষেক হয়নি ম্যাথুর। ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি ম্যাচ খেলেননি। লিস্ট ‘এ’ খেলেছেন ১৩টি। সবমিলিয়ে টি-টুয়েন্টি খেলেছেন ১৮টি। স্বল্প অভিজ্ঞতাই আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করার জন্য যথেষ্ট ছিল, সেটা ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে প্রমাণ করেছেন ম্যাথু।

বল হাতে প্রথম ওভারে নেন উইকেটের স্বাদ, পরে শিকার করেন আরও দুই উইকেট। রানতাড়ায় ব্যাট হাতেও রাখেন অবদান। অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ হয়ে ফোর্ড বলেছেন, ‘আমার মনে হচ্ছে স্বপ্নে বাস করছি। এটি আমার জন্য বিশেষ মুহূর্ত, স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’

‘পর্দার আড়ালে অনেক কঠিন পরিশ্রম করেছি। ক্যাম্পে কঠিন অনুশীলন করেছি। ম্যাচটি আমার জন্য বিশেষ ছিল, এমন একটি সুযোগ করে দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ। ঘরের মাঠের দর্শকদের সামনে, মা-বাবার সামনে, এটা হৃদয়স্পর্শী।’

টসে হেরে আগে ব্যাট করা ইংল্যান্ড শুরুতে বড় ধাক্কা খায়। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৪৩ ওভারে ও পরে ৪০ ওভারে। ইংলিশরা তোলে ৯ উইকেটে ২০৬ রান। পরে আবারও বৃষ্টিতে ক্যারিবীয়দের লক্ষ্য দাঁড়ায় ৩৪ ওভারে ১৮৮। তারা ম্যাচ জিতে নেয় ১৪ বল হাতে থাকতেই।

ইংল্যান্ডের বিপক্ষে ২০০৭ সালের পর প্রথম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল উইন্ডিজ। ঘরের মাঠে ২৫ বছর পর এ সংস্করণে ইংলিশদের হারিয়ে সিরিজ জিতল তারা।

Tags: ইংল্যান্ডওয়ানডে সিরিজওয়েস্ট ইন্ডিজম্যাথু ফোর্ডলিড স্পোর্টস
Previous Post

প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে সরকার: বিএনপি

Next Post

২৪ ঘণ্টার পরিবর্তে ২৫ ঘণ্টায় হতে পারে দিন!

Next Post
পৃথিবীর ছবি, মহাকাশ থেকে দেখানো পৃথিবীর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টার পরিবর্তে ২৫ ঘণ্টায় হতে পারে দিন!

বিদ্যুৎ জামওয়াল জঙ্গলে ধ্যানরত, প্রকৃতির মাঝে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন বিবস্ত্র হয়ে জঙ্গলে দিন কাটাচ্ছেন বিদ্যুৎ জামওয়াল?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT