চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি: ইতিহাস কী বলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 16, এপ্রিল 2024
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির ম্যাচের মুহূর্ত, খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে চলতি আসরে সেমিফাইনালের আগেই ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগার দুই জায়ান্টের একটি বিদায় নিতে চলেছে। কোয়ার্টার ফাইনালে হাইভোল্টেজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে প্রতিযোগিতাটির রেকর্ড শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। কোয়ার্টারের প্রথম লেগে ৩-৩ গোলের ড্রয়ের পর ফিরতি লেগে রিয়ালকে আতিথেয়তা দেবে ম্যানসিটি।

ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে মাঠের লড়াইয়ে নামবে পেপ গার্দিওলার ম্যানসিটি ও কার্লো আনচেলত্তির রিয়াল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ। এর আগে দেখে নেয়া যাক দুদলের ইতিহাস কী বলছে।

সব প্রতিযোগিতা মিলিয়ে এপর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে রিয়াল-ম্যানসিটি। জয়ের হিসেবে এগিয়ে পেপ গার্দিওলার শিষ্যরা, ম্যানসিটির পাঁচ জয়ের বিপক্ষে রিয়ালের জয় চারটিতে। বাকি চার ম্যাচ হয়েছে ড্র।

পরিসংখ্যান বলছে, ঘরের মাঠে দুদলই বেশ শক্তিশালী। সান্তিয়াগো বার্নাব্যুতে সাতবারের দেখায় চারটিতে জয় পেয়েছে রিয়াল। বাকি তিনটিতে একবার হার ও দুই ড্রয়ের স্বাদ পায় ইংলিশ ক্লাবটি। অন্যদিকে, ইতিহাদ স্টেডিয়ামে রিয়ালের নেই কোনো সুখের স্মৃতি। ছয়বারের মুখোমুখি দেখায় আনচেলত্তির শিষ্যদের আছে চার হার ও দুই ড্র। সিটির মাঠে অধরা জয়ের দেখা পেলেই চলতি আসরের সেমিফাইনালে পা রাখবে রিয়াল।

ম্যানসিটি-রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে সেমিতে মুখোমুখি হয়েছিল। প্রথম লেগে রিয়ালের মাঠে ১-১ গোলে ড্রয়ের পর ফিরতি লেগে সিটির মাঠে ৪-০তে হেরে বসে ভিনিসিয়াসরা। ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়ালকে বিদায় করে ফাইনালে বাজিমাত করেছিল গার্দিওলা বাহিনী। সিটি নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উঁচিয়ে ধরে।

ম্যানসিটিকে বিদায় করে এবার অবশ্য আগের মৌসুমের শোধটা নিতে চাইবে চলতি মৌসুমে লা লিগায় শিরোপা জয়ের খুব কাছে থাকা লস ব্লাঙ্কোসরা। লিগে দারুণ ছন্দে থাকা দলটি চিরপ্রতিদ্বন্দ্বী ৩১ ম্যাচ খেলে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। বার্সার সঙ্গে তাদের ৮ পয়েন্টের ব্যবধান। লিগে শেষ পাঁচ ম্যাচের চারটিতে জয় ও একটিতে ড্র করেছে ভিনিসিয়াস-রদ্রিগোরা।

চ্যাম্পিয়ন্স লিগে জমজমাট লড়াই শুরুর আগে প্রিমিয়ার লিগেও চলছে ত্রিমুখী লড়াই। আর্সেনাল ও লিভারপুলের হারে গত সপ্তাহে তিনে থাকা সিটি উঠে এসেছে শীর্ষে। ৩২ ম্যাচে সিটির পয়েন্ট ৭৩। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে রয়েছে আর্সেনাল ও তিনে নেমে এসেছে লিভারপুল। লিগে শেষ পাঁচ ম্যাচের তিনটি জয়, দুটিতে ড্র রয়েছে আর্লিং হালান্ড ও ইলকাই গুনডোয়ানদের।

Tags: আনচেলত্তিইতিহাদ স্টেডিয়ামইতিহাসইপিএলগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগপরিসংখ্যানম্যানসিটিরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

গিয়াস উদ্দিন সেলিমের পক্ষে খারাপ সিনেমা করা সম্ভব নয়

Next Post

‘মোস্তাফিজ প্রত্যেকটা বল অনেক গুরুত্ব দিয়ে করে’

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের মোস্তাফিজ, শান্ত ও অন্য খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মোস্তাফিজ প্রত্যেকটা বল অনেক গুরুত্ব দিয়ে করে’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এপ্রিল জুড়েই সারাদেশে থাকবে তাপপ্রবাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT