তীব্র গরমে অতীষ্ঠ জনজীবন। বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এপ্রিলজুড়েই এই তাপপ্রবাহ থাকবে। ২০শে এপ্রিলের পর থেকে রাজশাহী ও পাবনাসহ ৪ জেলায় এই তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করবে। গরমের কারণে হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা বাড়ছে।







