চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামাল তোপে খুলনার টানা দ্বিতীয় হার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
Cricket players celebrating on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

আসরে নিজেদের শুরুর চারটি ম্যাচেই জয় পেয়েছিল খুলনা টাইগার্স। সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরেছিল তারা। ঢাকা পর্বে ফিরে হেরে বসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। আমির জামালের আগুনঝরা বোলিংয়ে খুলনাকে ৩৪ রানে হারিয়েছে লিটন দাসের দল।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন কুমিল্লা অধিনায়ক লিটন দাস। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে তারা। জবাবে ১৮.৫ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায় খুলনার ইনিংস।

লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই চাপে পড়ে খুলনা টাইগার্স। পাকিস্তানি পেসার আমির জামালের বলের সামনে দাঁড়াতে পারেনি রূপসা পাড়ের দলটি। নিয়মিত বিরতিতে হারিয়েছে উইকেট।

দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেছেন নাহিদুল ইসলাম। ২৪ বলের ইংনিসটিতে ছিল দুটি চারের মার। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন এনামুল হক বিজয়। ১২ বলের ইনিংসটিতে ছিলে তিনটি চার ও একটি ছক্কার মার। এছাড়া শেষের দিকে তিন ছক্কায় ও এক চারে ১২ বলে ২৩ রান করেন মোহাম্মদ ওয়াসিম।

কুমিল্লার হয়ে ৪ ওভার বল করে ২৩ রান খরচায় আসরে প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নেন আমির জামাল। তানভীর ইসলাম নেন দুটি। এছাড়া আলিস, জ্যাকস ও মোস্তাফিজ নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটে নেমে কুমিল্লাকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান। উদ্বোধনী জুটিতে ৬৯ রান তোলেন তারা। ইনিংসের দশম ওভারে জোড়া আঘাত হেনে দুই ওপেনারকে ফেরান নাসুম। তৃতীয় বলে বোল্ড হয়ে ফিরে যান লিটন দাস। চারটি ছক্কা ও দুটি চারে ৩০ বলে ৪৫ রান করেন টাইগার ওপেনার। শেষ বলে রিজওয়ানকে ফেরান লেগ বিফোরের ফাঁদে জড়িয়ে। ২৮ বলে ২১ রান করেন রিজওয়ান।

১৫.৩ ওভারে উইল জ্যাকসকে ফেরান মোহাম্মদ ওয়াসিম। ২৭ বলে ২২ রান করেন জ্যাকস। ১৭.১ ওভারে ১১৮ রানে ফিরে যান তাওহীদ হৃদয়। ১৭ বলে ১৬ রান করেন। পরে আমির জামালের ৮ বলে ১৮ রান ও মাহিদুল ইসলাম অঙ্কনের ৫ রানে ১০ রানের ক্যামিওতে ১৪৯ রানে থামে কুমিল্লা।

খুলনার হয়ে নাসুম ও ফাহিম আশরাফ দুটি করে উইকেট নেন। এছাড়া মোহাম্মদ ওয়াসিম নেন একটি। বাকী দুটি ছিল রানআউট।

Tags: আমিরকুমিল্লা ভিক্টোরিয়ান্সখুলনা টাইগার্সবিপিএল-২০২৪লিড স্পোর্টস
Previous Post

‘আমাকে ঝুলিয়ে রাখবেন না’

Next Post

বিদ্যুৎ সাশ্রয়ে সেচ কার্যক্রম রাত ১১টা থেকে সকাল ৭টা

Next Post
নির্দিষ্ট সময়ে সেচের জন্য জল সরবরাহ করছে জলযন্ত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ সাশ্রয়ে সেচ কার্যক্রম রাত ১১টা থেকে সকাল ৭টা

আসামি জামিনে মুক্তি পেয়ে আদালত ভবনের বাইরে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জমি নিয়ে বিরোধে ভাইকে হত্যা, ছোট ভাইসহ ১৭ জনের যাবজ্জীবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT