চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমি নিয়ে বিরোধে ভাইকে হত্যা, ছোট ভাইসহ ১৭ জনের যাবজ্জীবন

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
5:22 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A
আসামি জামিনে মুক্তি পেয়ে আদালত ভবনের বাইরে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই সালেহ মোহাম্মদকে (৬৯) হত্যা মামলায় ছোট ভাইসহ ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত। একই সাথে পাঁচজনের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেয়া হয়েছে।

সালেহ মোহাম্মদ হত্যা মামলার ১৪ বছর পর বুধবার ৭ জানুয়ারি দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দীন ২০ জন আসামির উপস্থিতি ও ২ আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন: আরিফুল প্রাং, আবু নাসের প্রাং, ডা: মো: শাহজাহান আলী, হাদিউজ্জামান প্রাং, আশরাফ আলী প্রাং, মোহাম্মদ আলী প্রাং, লাল মোহাম্মদ লাল, মোহাম্মদ আলী প্রাং, জহির প্রাং, শামছুল আলম প্রাং, সায়েম উদ্দিন প্রাং, ওবাইয়দুল প্রাং, সইম প্রাং, আবু সাঈদ প্রাং, রহিম প্রাং, আবু বক্কর প্রাং, বানু বেগম ও সাহেরা বেগম।

এদের মধ্যে আদালতে উপস্থিত ছিলেন ১৫ জন। আশরাফ আলী প্রাং ও আবু সাঈদ প্রাংকে পলাতক দেখানো হয়েছে। বাকি ৫ জনকে খালাস দেয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২ মে সকাল ৮টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর চকপাড়া গ্রামের সালেহ মোহাম্মদ ফসলি মাঠ থেকে শ্যালো মেশিনের ঘর ভেঙে ছাউনির টিন নিয়ে বাড়ি ফেরার পথে জমিজমা সংক্রান্ত বিরোধের পুর্ব শত্রুতার জের ধরে ছোট ভাই মোহাম্মদ আলী প্রাং ও কয়েকজন দলবদ্ধভাবে তাকে গাছের সাথে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় সালেহ মোহাম্মদ পানি খেতে চাইলে মুখে মরিচ গুড়ার পানি ঢেলে দেয়া হয়। আসামিদের ভয়ে কেউ তাকে উদ্ধার করতে সাহস পাননি। একসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছোট ভাই আজিজুল হক প্রাং ২০০৯ সালের ২ মে ১৯ জনের নাম উল্লেখ ও ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে পাঁচবিবি থানায় একটি মামলা করেন।

পরবর্তীতে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এস আই মুমিনুল হক ২০০৯ সালের ২৪ জুন এজাহার নামীয় আসামীর সাথে তিন জনের নাম তদন্তে বর্ধিত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার আদালতের বিচারক এ রায় দেন।

মামলার সরকারি পক্ষে আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মন্ডল পি.পি ও উদয় সিংহ এ.পি.পি। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন, নন্দকিশোর আগরওয়ালা ও হেনা কবির।

Tags: জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজজয়পুরহাটের পাঁচবিবিযাবজ্জীবন কারাদণ্ড
Previous Post

বিদ্যুৎ সাশ্রয়ে সেচ কার্যক্রম রাত ১১টা থেকে সকাল ৭টা

Next Post

কেন ভেঙে গেল এশা দেওলের এক যুগের সংসার?

Next Post
পরিবারের সঙ্গে হাস্যোজ্জ্বল এশা দেওলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন ভেঙে গেল এশা দেওলের এক যুগের সংসার?

অবসরপ্রাপ্ত ব্যক্তি বসে আছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবহাওয়ার কারণে বাতিল হয়েছে ৩ হাজার ফ্লাইট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT