চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনি ডেপের পর ফিরছেন অ্যাম্বারও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 13, জুন 2023
in বিনোদন
A A
জনি ডেপ ও অ্যাম্বার হ্যার্ডের ছবি, আদালত ও সাক্ষাৎকারের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মামলায় জেতার পর ‘জিন দ্যু বারি’ দিয়ে ফিরেছেন জনি ডেপ। কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচাতেও হেঁটেছেন। তবে জনসম্মুখে দেখা যায়নি অ্যাম্বারকে। জানা গেছে, ডেপের পরে এবার ফিরতে যাচ্ছেন অ্যাম্বার হার্ডও। 

জানা গেছে, অ্যাম্বার হার্ড তাওরমিনা ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় হাঁটবেন। মামলায় হেরে যাওয়ার পর প্রথমবারের মতো মিডিয়ার সামনে আসবেন তিনি। ‘ডেডলাইন’-এর সূত্রে জানা গেছে, নিজের ‘ইন দ্য ফায়ার’ সিনেমা নিয়ে উৎসবে যোগ দেবেন অভিনেত্রী।

হলিউডের প্রথম সারির নায়িকাদের একজন অ্যাম্বার। ক্যারিয়ারের যেই সময় তার তুমুল ব্যস্ত থাকার কথা, মামলা ও বিতর্কে জড়িয়ে সেই সময়টাতে তিনি স্পেনে একমাত্র মেয়েকে নিয়ে সাদামাটা জীবন যাপন করছেন। মামলায় হেরে যাওয়ার পর হলিউড ছেড়ে স্পেনে স্থায়ী হয়েছেন অ্যাম্বার। কবে ফিরবেন কিংবা আদৌ ফিরবেন কিনা সেই বিষয়েও জানা যায়নি কোনো তথ্য। তবে হলিউডে না থাকলেও গণমাধ্যমের চর্চায় সবসময়েই আছেন তিনি।

গত সপ্তাহে অ্যাম্বার জানিয়েছেন, অভিনয়শিল্পী হিসেবে তার ক্যারিয়ার এখনও শেষ হয়নি এবং তিনি হলিউডে ফিরবেন। এর মাঝেই জানা গেল ২৪ জুন ইতালির সিসিলিতে অনুষ্ঠিতব্য ৬৯ তম তাওরমিনা ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় হাঁটবেন তিনি।

জনির বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ এনেছিলেন অ্যাম্বার। অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি। অভিনেতা মিথ্যে বলছেন দাবি করে পাল্টা মামলা করেন অ্যাম্বারও। এই জোড়া মামলার শুনানিতে কাদা ছোড়াছুড়ি দেখেছে পুরো বিশ্ব। শেষমেশ জিতে যান জনি, হেরে যান অ্যাম্বার।

সূত্র: কইমই

Tags: অ্যাম্বার হার্ডইতালিকানজনি ডেপলাল গালিচালিড বিনোদনসিনেমাহলিউড
Previous Post

ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Next Post

বার কাউন্সিল হল আইনজীবীদের পার্লামেন্ট: রাষ্ট্রপতি

Next Post
আইনজীবীদের পার্লামেন্টে অংশগ্রহণের ছবি, রাষ্ট্রপতির উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বার কাউন্সিল হল আইনজীবীদের পার্লামেন্ট: রাষ্ট্রপতি

নটিংহামে পুলিশি অভিযান, যানবাহন ও পথচারীদের পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনটি লাশ উদ্ধারের পর ব্রিটেনের নটিংহাম শহরে লকডাউন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT