চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনটি লাশ উদ্ধারের পর ব্রিটেনের নটিংহাম শহরে লকডাউন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:02 অপরাহ্ন 13, জুন 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নটিংহামে পুলিশি অভিযান, যানবাহন ও পথচারীদের পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের পুলিশ জানিয়েছে, মঙ্গলবার নটিংহাম শহরে তিনজন ব্যক্তির মৃতদেহ পাওয়া যাওয়ার পরে শহরটির বেশ কিছু স্থানে লকডাউন জারি করা হয়েছে। পুলিশ আরও একটি ঘটনার তদন্ত করছে, যেখানে একটি ভ্যান তিনজনকে চাপা দেয়। পুলিশের ধারণা পৃথক এই দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, এই ঘটনায় পুলিশ শহরের কেন্দ্র লকডাউনের অধীনে রেখেছে। বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং নটিংহাম ট্রাম নেটওয়ার্ক স্থগিত করা হয়েছে। শহরটিতে নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি স্থানে পুলিশ পাহারা বসানো হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় সময় ভোর ৪ টার পরে শহরের কেন্দ্রস্থলে একটি রাস্তায় দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং শহরের বাইরে একটি রাস্তায় আরেকজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এর কিছুক্ষণ পর প্রায় সাড়ে ৫ টার দিকে একটি ভ্যান তিনজন পথচারীকে চাপা দেয়। যদিও এই ঘটনায় কেউ নিহত হয়নি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শহরের চিফ কনস্টেবল কেট মেইনেল বলেছেন, এটি একটি ভয়ঙ্কর এবং দুঃখজনক ঘটনা যা তিনজনের প্রাণ কেড়ে নিয়েছে। আমরা বিশ্বাস করি এই তিনটি ঘটনাই একে অপরের সাথে জড়িত। একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। মেইনেল বলেন, তদন্ত অব্যাহত থাকা অবস্থায় রাস্তা বন্ধ থাকবে।

তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং গোয়েন্দাদের একটি দল ঠিক কী ঘটেছে তা নিশ্চিত করতে কাজ করছে।

Tags: যুক্তরাজ্য
Previous Post

বার কাউন্সিল হল আইনজীবীদের পার্লামেন্ট: রাষ্ট্রপতি

Next Post

মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দিন: রাষ্ট্রপতি

Next Post
বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে তিনজন ব্যক্তির সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দিন: রাষ্ট্রপতি

মির্জা ফখরুলের বক্তৃতা, জনসমাগমে খালেদা জিয়ার সুস্থতার দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT