চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলভেজের জামিন নামঞ্জুর, ক্লাবের চুক্তি বাতিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:27 অপরাহ্ন 21, জানুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
অ্যালভেজের জামিন বাতিলের প্রতিবাদে ফুটবল খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজের জামিন আবেদন নামঞ্জুর করেছেন স্পেনের একটি আদালত। গত শুক্রবার আদালত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

বিবৃতিতে আদালত বলেছেন, ‘একটি নাইটক্লাবে হওয়া ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে।’

আলভেজ পালিয়ে যাওয়ার চেষ্টা করবে এমন যুক্তি উপস্থাপন করে পাবলিক প্রসিকিউটরা জামিন আবেদন নামঞ্জুরের আবেদন করেছিলেন। পরে আদালত তা আমলে নেয়।

গত বছরের জুলাইয়ে মেক্সিকোর ক্লাব পুমাস ইউএনএএমে যোগ দেন আলভেজ। তবে যৌন হয়রানির অভিযোগ ওঠায় ক্লাবটি সেই চুক্তি বাতিল করেছে।

পুমাস ক্লাবের মালিক লিওপোল্ডো সিলভা সাংবাদিকদের বলেন, ‘ক্লাব আমাদের প্রতিষ্ঠানের কোনো সদস্য, তারা যেই হোক না কেন চেতনা এবং এর মূল্যবোধের বিরুদ্ধে যায় এমন কাজকে সহ্য না করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।’

৩৯ বর্ষী বার্সেলোনার সাবেক তারকাকে কাতালুনিয়া থেকে গ্রেপ্তার করা হয়। গত ডিসেম্বরে তার বিরুদ্ধে অভিযোগটি ওঠে। কাতালুনিয়া পুলিশ জানিয়েছে, তারা আলভেজের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারী এক নারী কাছ থেকে ২ জানুয়ারি অভিযোগ পায়।

যদিও পুলিশ মামলার বিস্তারিত বিবরণ দিতে রাজি হয়নি। তদন্তের ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আলভেজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। বিচারকের সামনে অভিযোগকারী নারী তার অভিযোগ পুনর্ব্যক্ত করেছেন।

স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৩০-৩১ ডিসেম্বর রাতে বার্সেলোনার একটি জনপ্রিয় নাইটক্লাবে কথিত যৌন নিপীড়নের ঘটনা ঘটে।

দৈনিক পত্রিকা এবিসি বলেছে, আল্ভেজ ওই নারীর সম্মতি ছাড়াই তার অন্তর্বাসের ভিতরে হাত ঢুকিয়েছিল যখন তিনি বন্ধুদের সাথে নাচছিলেন।

আলভেজ অবশ্য দাবি করেছেন, তিনি সেই সময়ে নাইটক্লাবে ছিলেন। তবে কোনো অন্যায় কাজ করেননি। চলতি মাসের শুরুতে ব্যক্তিগত স্প্যানিশ চ্যানেল অ্যান্টেনা থ্রিকে বলেছিলেন, তিনি ওই নারীকে আগে কখনো দেখেননি।

‘আমি সেখানে ছিলাম। অনেক লোকের সাথে মজা করছিলাম। সবাই জানে আমি নাচতে ভালোবাসি। ভালো সময় কাটাচ্ছিলাম। কিন্তু অন্যদের ক্ষতি না করে।’

আলভেজের স্ত্রী ও স্প্যানিশ মডেল জোয়ানা সানজ গত ৯ জানুয়াতি অ্যান্টেনা থ্রিকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, তার স্বামী গত ৩০ ডিসেম্বর বন্ধুদের সাথে ডিনার করতে গিয়েছিলেন।

‘তিনি নাচতে গিয়েছিলেন এবং তার পছন্দ মতো গান উপভোগ করার চেষ্টা করেছিলেন। কোনো অন্যায় করেননি। আমি জানি তিনি অন্যের প্রতি কতটা শ্রদ্ধাশীল।’

Previous Post

বিশ্ব ইজতেমা: রাত থেকে মোনাজাত পর্যন্ত বন্ধ থাকবে কয়েকটি সড়ক

Next Post

নায়ক রাজ্জাককে নিয়ে চ্যানেল আইয়ের তিন দিন

Next Post

নায়ক রাজ্জাককে নিয়ে চ্যানেল আইয়ের তিন দিন

বাংলাদেশের একজন রাজনীতিবিদ, স্যুট ও টাই পরিহিত, বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলে মরিয়া: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT