চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়ক রাজ্জাককে নিয়ে চ্যানেল আইয়ের তিন দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:31 অপরাহ্ন 21, জানুয়ারি 2023
in বিনোদন
A A

২৩ জানুয়ারি বাংলা চলচ্চিত্রের মুকুটহীন রাজা নায়ক রাজ রাজ্জাকের ৮২তম জন্মদিন। আর এই বিশেষ দিন সামনে রেখে টানা তিন দিন তাঁকে স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন চ্যানেল আই।

রবিবার (২২ জানুয়ারি) থেকে মঙ্গলবার (২৪ জানুয়ারি) পর্যন্ত চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে অনুষ্ঠানগুলো। এর মধ্যে রয়েছে- নায়করাজ রাজ্জাক অভিনীত সিনেমা, সিনেমার গান, বিশিষ্টজনের স্মৃতিচারণ, এবং বিশেষ তারকাকথন।

রবিবার ‘গান দিয়ে সকাল শুরু’তে থাকবে রাজ্জাক স্মরণে বিশেষ পরিবেশনা। দুপুরে ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানে রাজ্জাক অভিনীত সিনেমার গান। বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে সিনেমা ‘বড় ভালো লোক ছিল’।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টা ৫ মিনিটে আবদুর রহমানের পরিচালনা ও উপস্থাপনায় থাকবে রাজ্জাককে নিয়ে ববিতার স্মৃতিকথা ‘অন্তরঙ্গ ববিতা’। ১২টা ৩০ মিনিটে ‘তারকা কথন’-এ রাজ্জাকের স্মৃতিচারণ করবেন সৈয়দ হাসান ইমাম ও রাজ্জাকতনয় সম্রাট। এদিন দুপুর ৩টায় থাকছে সিনেমা ‘অভিযান’।

২৪ জানুয়ারি বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে নায়করাজ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘আয়না কাহিনি’। প্রসঙ্গত, নায়করাজ ১৯৪২ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ এবং ২০১৭ সালের ২১ আগস্ট মারা যান এই গুণী অভিনেতা।

নায়করাজ রাজ্জাকের উল্লেখযোগ্য চলচ্চিত্র বেহুলা, আবির্ভাব, এতটুকু আশা, ময়নামতি, নীল আকাশের নীচে, জীবন থেকে নেয়া, পীচঢালা পথ, নাচের পুতুল, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, বেঈমান, বাঁদী থেকে বেগম, অনন্ত প্রেম, অশিক্ষিত, বড় ভালো লোক ছিল, ছুটির ঘণ্টা, অভিযান, চন্দ্রনাথ, আয়না কাহিনী প্রভৃতি।

চলচ্চিত্রের দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় ছাড়াও পরিচালনা করেছেন ১৬টি চলচ্চিত্র। গড়ে তোলেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রাজলক্ষ্মী প্রোডাকশন। ২০১৫ সালে অর্জন করেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার। ২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। তিনি ৫ বার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রথম সভাপতি নির্বাচিত হন।

কিংবদন্তি এই অভিনেতা ১৯৪২ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ এবং ২০১৭ সালের ২১ আগস্ট মৃত্যুবরণ করেন।

Tags: অনন্ত প্রেমঅবুঝ মনঅভিযানঅশিক্ষিতআবির্ভাবআলোর মিছিলএতটুকু আশাচন্দ্রনাথজীবন থেকে নেয়ানীল আকাশের নীচেবড় ভালো লোক ছিলবেঈমানবেহুলাময়নামতিরংবাজলিড বিনোদন
Previous Post

আলভেজের জামিন নামঞ্জুর, ক্লাবের চুক্তি বাতিল

Next Post

বিএনপি অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলে মরিয়া: ওবায়দুল কাদের

Next Post
বাংলাদেশের একজন রাজনীতিবিদ, স্যুট ও টাই পরিহিত, বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলে মরিয়া: ওবায়দুল কাদের

মির্জা ফখরুল জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়নের কথা বলে সরকার জনগণকে বোকা বানাচ্ছে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT