চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলভারেজের পেনাল্টি বিতর্কের পর বদলে যেতে পারে নিয়ম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 14, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড় গোল করে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে সামান্য পার্থক্যে বদলে গেছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের লড়াইয়ের ফলাফল। জুলিয়ান আলভারেজের পেনাল্টি বিতর্কে ফুটবলবিশ্বে এখন তোলপাড়। কেউ কেউ আলভারেজের পক্ষে কথা বললেও নিয়মের কথা তুলছেন অনেকে। আর্জেন্টাইন তারকার পেনাল্টি বিতর্কের পর পেনাল্টির নিয়মই বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

যেভাবে আলভারেজের পেনাল্টি বাতিল হয়েছে সেবিষয়ে উয়েফা জানিয়েছে, ‘বিষয়টি নিয়ে তারা ফিফা এবং আইএফএবি’র সালে আলোচনা করবে।’ এ ঘটনায় চটে থাকা অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে বলেছেন ‘বল জায়গা থেকে নড়েনি।’ তবে উয়েফা আলভারেজের শটের ফ্রেম ধরে বিশ্লেষণ করে বলেছে- ‘সামান্য সংযোগ হয়েছে।’

বিবৃতিতে উয়েফা বলেছে, ‘গত ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জুলিয়ান আলভারেজের নেয়া পেনাল্টি শট বাতিলের পর ঘটনা নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ উয়েফার সাথে যোগাযোগ করেছে।’

‘ভিডিও ক্লিপে দেখা গেছে খেলোয়াড়ের দাঁড়ানো পায়ের সাথে বলের সামান্যতম সংযোগ হয়েছে। খেলার বর্তমান (১৪.১ আইন) অনুযায়ী ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সিগন্যালের মাধ্যমে জানায় গোলটি বাতিল করা উচিত।’

‘উয়েফা পুরো বিষয়টি ফিফা এবং আইএফএবি সাথে আলোচনা করবে যে, অনিচ্ছকৃত দুইবার স্পর্শের জন্য আইনটি পুনর্বিবেচনা করতে।’

আইএফএবি খেলার আইন ও যেকোনো ধরনের পরিবর্তনের জন্য ব্যবস্থা গ্রহণ করে।

Tags: অ্যাটলেটিকোআইএফএবিআলভারেজউয়েফাফিফারিয়াললিড স্পোর্টস
Previous Post

গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: আন্তোনিও গুতেরেস

Next Post

আইপিএলের শুরুতে পাওয়া যাবে না বুমরাহকে

Next Post
ক্রিকেটার উল্লাসে ভরা, মাঠে খেলা উপভোগ করছে দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের শুরুতে পাওয়া যাবে না বুমরাহকে

অ্যালেন স্বপন এর রহস্যময় অর্থের ছবি, যেখানে তিনি হাসছেন এবং টাকা পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০০ কোটি টাকার রহস্য নিয়ে ঈদে ফিরছে সেই 'অ্যালেন স্বপন'!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT