চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০০ কোটি টাকার রহস্য নিয়ে ঈদে ফিরছে সেই ‘অ্যালেন স্বপন’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 14, মার্চ 2025
in বিনোদন
A A
অ্যালেন স্বপন এর রহস্যময় অর্থের ছবি, যেখানে তিনি হাসছেন এবং টাকা পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

’মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন’– সংলাপ দিয়ে শেষ হয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় ওয়েব সিরিজ ’মাইশেলফ অ্যালেন স্বপন’। রহস্য রেখে শেষ হয়েছিল সিরিজটি। শেষ দৃশ্যে মুখ ঢাকা একজনের সঙ্গে কথা বলছিলেন স্বপন। কে সেই মুখ ঢাকা মানুষ? কেনই বা স্বপনকে খুঁজছিলেন তিনি?

এমন আরও কিছু প্রশ্ন রেখে শেষ হয়েছিল ’অ্যালেন স্বপন’কে নিয়ে নির্মিত প্রথম সিরিজ। সেসব জট এবার খুলতে যাচ্ছে। চলে এসেছে ’মাইশেলফ অ্যালেন স্বপন ২’– এর ঘোষণা।

১৪ মার্চ দুপুরে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সিজন–২ মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঈদুল ফিতরেই সিরিজটি দেখতে পারবেন দর্শকরা। অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা যাচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক টাকার মধ্যে দাঁড়িয়ে অ্যালেন স্বপন। মুখে তার চিরচেনা হাসি আর পরনে সাফারি।

ভিডিওতে চট্টগ্রামের ভাষায় একজনকে বলতে শোনা যায়, ’আমার চারশো কোটি টাকা কোথায়? এর পরেই মুখ খোলেন অ্যালেন স্বপন, বলেন, ’আপনাদের কারণে বাইরে আসতেই হলো আমার। মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন’। সিরিজে ৪০০ কোটি টাকার রহস্য এখনও অধরা। এত পরিমাণ টাকা কার এবং এবং কোথায় লুকানো আছে, সেটিও একটি বড় প্রশ্ন হয়ে আছে দর্শকদের মনে।

চট্টগ্রামের মাদক ব্যবসায়ী থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয় গড়ে উঠেছিল ’মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের প্রথম সিজন। নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর; বদলাতে পারে কাজের ধরনও।

’অ্যালেন স্বপন’ চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। নতুন সিরিজ নিয়ে তার ভাষ্য, ’অ্যালেন স্বপন চরিত্রটা অনেকেরই দেখা। তারা জানেন এটা একটা মন্দ চরিত্র। নতুন সিজনে চরিত্রটি আরও ভয়ংকর রূপে হাজির হতে যাচ্ছে। আর চরিত্রটির যে দুষ্টু স্বভাব তার ধারাবাহিকতা থাকবে নতুন সিজনেও। সব মিলিয়ে চরিত্রটির নতুন আঙ্গিকে আরও বড় পরিসরে আসছে দর্শকদের সামনে।

চরকি অরিজিনাল সিরিজ ’সিন্ডিকেট’–এর একদম শেষভাগে সবার সামনে আসেন অ্যালেন স্বপন। ’সিন্ডিকেট’ থেকে নির্মিত হয় দেশের প্রথম স্পিনঅফ সিরিজ ’মাইশেলফ অ্যালেন স্বপন’। দুটি সিরিজই নির্মাণ করেন শিহাব শাহীন। তিনিই নির্মাণ করছেন অ্যালেন স্বপনের দ্বিতীয় সিজনটি।

নির্মাতা শিহাব শাহীন বলেন, ’মাইশেলফ অ্যালেন স্বপন ২’ নির্মাণের অভিজ্ঞতা সত্যিই চ্যালেঞ্জিং। কিন্তু সেই চ্যালেঞ্জগুলোই আমাকে নতুনভাবে অনেককিছু ভাবতে শিখিয়েছে। প্রথম সিজনের সফলতার পর, দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের নানা রকম প্রত্যাশা থাকে। আশা করছি নিরাশ হবেন না। খুবই প্রাসঙ্গিকভাবে গল্প ও চরিত্র এগিয়েছে। সবকিছুর পরিসর আরও বড় হয়েছে। যখন গল্প লিখি তখন চরিত্রগুলোর মধ্যে সম্পর্কের জটিলতা এবং নাটকীয়তা রাখা ছিল কঠিন, একইসঙ্গে আনন্দদায়ক।

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজটির প্রথম সিজন এত জনপ্রিয় হয় যে, ২০২৩–এ চরকিতে সিরিজটি মুক্তির পর আট দিনে দুই কোটি মিনিট স্ট্রিমিং হয়। এমনকী, মাত্র ১০০ ঘণ্টায় এক কোটি মিনিট স্ট্রিমিংয়ের রেকর্ড গড়ে ’অ্যালেন স্বপন’।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ’ওটিটি ইন্ডাস্ট্রির জন্য এ ডেটাগুলো গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ অ্যালেন স্বপনকে নিয়ে দর্শকদের উচ্ছ্বাস–উন্মাদনা। তাদের এই ভালোবাসাই আমাদের নতুন সিজন নির্মাণ করতে অনুপ্রাণিত করে। অ্যালেন স্বপন ২ তে দর্শকরা যেন নতুন কিছু পায় এবং তাদের প্রত্যাশা যেন পূরণ হয়, সেভাবেই কাজ হয়েছে। গল্প ও চরিত্রায়নে থাকছে চমক। আমার বিশ্বাস নতুন সিজনে দর্শকরা তাদের প্রিয় সিরিজ–চরিত্রকে আরও দুর্দান্তভাবে পাবে। ঈদেই আসছে সিরিজটি, দর্শকদের মাঝে স্বনামে ফিরবে অ্যালেন স্বপন।’

প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনে। আছেন নতুন অভিনয়শিল্পীও। তাদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে চরকি কর্তৃপক্ষ।

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় আলোচিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’। তারই চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বেশ কিছু সংলাপ ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা। ২০২৩ সালে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’– এর প্রথম সিজন।

 

Tags: ৪০০ কোটিঅ্যালেন স্বপনঈদচরকিমিথিলালিড বিনোদন
Previous Post

আইপিএলের শুরুতে পাওয়া যাবে না বুমরাহকে

Next Post

আমির খান: শুধু অভিনেতা নন, একটি প্রতিষ্ঠান

Next Post
বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় বাংলা নাটকের চরিত্রের কার্টুন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমির খান: শুধু অভিনেতা নন, একটি প্রতিষ্ঠান

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু আছিয়ার মৃত্যুর খবরে উত্তাল সারাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT