রাজধানীর মিরপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে নানা অনিয়ম, দুর্নীতি ও শিক্ষক-কর্মচারী এবং ব্যবস্থাপনা কমিটির মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে। শিক্ষার মান উন্নয়নে বিশেষ পরিস্থিতি কমিটি গঠন এবং আলাদা শাখা প্রধান নিয়োগ করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। অনেক শিক্ষককে হয়রানিমূলক বদলি করা, বেতন-ইনক্রিমেন্ট বন্ধ এমনকি পাঠদানে বিরত রাখারও অভিযোগ উঠেছে।








