চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত রাখছেন আলিস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:26 অপরাহ্ন 27, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত বিপিএলে দারুণ পারফর্ম করে জাতীয় দলে ডাক পেয়েছিলেন আলিস আল ইসলাম। শ্রীলঙ্কা সিরিজে প্রথমবার ডাক পেলেও চোটে খেলার স্বপ্ন ফিকে হয়ে যায়। তিন মাস পর মাঠে ফেরেন তরুণ স্পিনার। জাতীয় দলে আর ডাক পড়েনি। সেজন্য অবশ্য নিজেকে সর্বদা প্রস্তুত রাখছেন আলিস।

চোট কাটিয়ে মাঠে ফিরে অস্ট্রেলিয়ায় হাই-পারফরম্যান্স দলের হয়ে এবং ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ভালোও করেছেন। সবশেষ এনসিএল টি-টুয়েন্টিতে আলো ছড়িয়েছেন। ঢাকা মেট্রোর হয়ে ১০ ম্যাচে ১৪ উইকেট নেয়া আলিস বিপিএলে খেলবেন চিটাগং কিংসের হয়ে। সেখানে বল হাতে আলো ছড়ানোর অপেক্ষায় আছেন।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিটাগং কিংসের অনুশীলন শেষে কথা বলেছেন আলিস। জাতীয় দলের জন্য নিজেকে কতটা প্রস্তুত রেখেছেন এমন প্রশ্নে বললেন, ‘সবসময়ই প্রস্তুত থাকি। জাতীয় দল তো এমন জায়গা নয় যে ডাক পেয়ে তারপর প্রস্তুত হবেন। জাতীয় দলে খেলতে হলে তৈরিই থাকতে হবে। তাই চেষ্টা করি মানসিকভাবে ও শারীরিকভাবে প্রস্তুত থাকতে। যখন সুযোগ আসবে, ইনশাআল্লাহ্‌ ভালো করতে পারব।’

টি-টুয়েন্টি শুধু উইকেট নেয়ার খেলা নয়। সুযোগ হলে ইকোনমিক্যাল বোলিং করে দলের জন্য অবদান রাখতে চান। এমন করতে পারলে দলের অন্য বোলারদের উপর থেকে চাপ সরে যাবে। বলেছেন, ‘টি-টুয়েন্টিতে বোলিংয়ের দিক থেকে দুইভাবে জেতা যায়। হয়তো ইকোনমিক একটা স্পেল করে বের হয়ে যাবেন। যা করতে পারলে অন্য বোলারদের উপর থেকে চাপ সরে যাবে। নয়তো শুরুতে উইকেট বের করে দেবেন। আমার লক্ষ্য থাকে সবসময় ইকোনমিক বোলিং এবং শুরুতে উইকেট বের করা। শুরুতে উইকেট নিতে গিয়ে একটা-দুইটা বাউন্ডারি বের হয়ে যেতে পারে। এটা স্বাভাবিক। তবে সবসময় লক্ষ্য থাকে ইকোনমি বোলিং করার।’

Tags: আলিসচিটাগং কিংসবিপিএল ২০২৫লিড স্পোর্টস
Previous Post

কর্মকর্তা-কর্মচারীদের পাস ছাড়া সচিবালয়ে সব ধরনের পাস বাতিল

Next Post

তিন সেঞ্চুরিতে জিম্বাবুয়ের রেকর্ড

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন সেঞ্চুরিতে জিম্বাবুয়ের রেকর্ড

বাংলাদেশ ক্রিকেটার সৌম্য সরকার মাঠে অনুশীলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌম্যর চোট-ফেরা নিয়ে যা জানালেন আশরাফুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT