চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যর চোট-ফেরা নিয়ে যা জানালেন আশরাফুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 অপরাহ্ন 27, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সৌম্য সরকার মাঠে অনুশীলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আঙুলে চোট পান সৌম্য সরকার। আঘাত পাওয়া আঙুলে পাঁচটি সেলাই লেগেছে। প্রায় তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন টাইগার ওপেনার। বিপিএলে এবার রংপুর রাইডার্সে খেলবেন সৌম্য। ফর্মে থাকা ব্যাটারকে ছাড়াই আসর শুরু করতে হচ্ছে গ্লোবাল টি-টুয়েন্টি লিগে চ্যাম্পিয়ন হয়ে আসা দলটির। রংপুরের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানালেন, সৌম্যর চোটের হালনাগাদ।

শুক্রবার রংপুরের অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন আশরাফুল। জানান কবে নাগাদ ফিরতে পারেন সৌম্য। দলটির আশা, সিলেটপর্ব থেকে সৌম্যকে পাওয়া যাবে।

‘আমরা শুনেছিলাম ১০-১২ দিন পর তার সেলাই খোলা হবে। কয়েকটা ম্যাচ মিস করবে। সেলাইয়ের ওই অংশটা ভালো হয়ে গেলে ফিরতে পারবে। আশা করছি সিলেটে আমাদের যে চারটি ম্যাচ আছে সেখানে শেষদিকে হয়তো তাকে পাবো।’

গ্লোবাল টি-টুয়েন্টি লিগে খেলতে গিয়ে চোট পেয়েছেন পেস-অলরাউন্ডার সাইফউদ্দিনও। তাকে শুরু থেকেই পাওয়ার আশা আশরাফুলের। বলেছেন, ‘সাইফউদ্দিন আসলে গ্লোবাল টি-টুয়েন্টিতে চোটে পড়েছিল। সেখানে একটু ব্যথা অনুভব করছিল। সেখানে সবধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। আশা করছি বিপিএলের প্রথম ম্যাচ থেকে সে খেলতে পারবে। সে ব্যক্তিগতভাবে অনুশীলন করছে।’

বিপিএলের শুরুতেই অ্যালেক্স হেলসসহ চার বিদেশিকে পাচ্ছে রংপুর। দ্রুত দলে যোগ দিচ্ছেন খুশদিল শাহ, স্টিভেন টেইলর ও ইফতিখার আহমেদ। আশরাফুল বললেন, ‘অ্যালেক্স হেলসকে আমরা শুরু থেকেই পাচ্ছি। ইফতিখার, খুশদিল ও টেইলর আসছেন। এই চারজনকে নিয়মিত পাচ্ছি। হারমিত সিং হয়তো দুই-তিন ম্যাচ পর আসবে। আকিফ জাভেদও আমাদের পেস আক্রমণে আছে। সে চার-পাঁচদিন পর যোগ দেবে।’

৩০ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী দিনে সন্ধ্যার ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে রংপুর।

Tags: আশরাফুলবিপিএল ২০২৫রংপুর রাইডার্সলিড স্পোর্টসসাইফউদ্দীনসৌম্য
Previous Post

তিন সেঞ্চুরিতে জিম্বাবুয়ের রেকর্ড

Next Post

মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সম্মাননা পেলেন শচীন

Next Post
শচীন টেন্ডুলকার ক্রিকেট মাঠের পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সম্মাননা পেলেন শচীন

বাংলাদেশ ও জাপানের পতাকা ক্রস করে রাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে ঝুঁকি কমাল জাপান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT