চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউক্যাসল-ইসাকের সম্পর্কে টানাটানি চরমে, সমালোচনার ঝড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 18, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
নিউক্যাসল-ইসাকের সম্পর্কের টানাটানি নিয়ে সমালোচনার ঝড়. Channel i News - চ্যানেল আই নিউজ

আলেক্সান্ডার ইসাক

আলোচনায় ছিল আলেক্সান্ডার ইসাক অ্যাস্টন ভিলার বিপক্ষে ইচ্ছে করে মাঠে না নামলে গুণতে হবে জরিমানা। লিভারপুল তাকে ১১০ মিলিয়ন ইউরোতে দলে টানতে চাইলেও আপত্তি জানায় নিউক্যাসল। ইসাকও থাকতে চান না নিউক্যাসলেই। কিন্তু তিনি ইচ্ছে করে অনুপস্থিত ছিলেন অনুশীলনে এবং ভিলার ম্যাচে, যা ঘিরে ক্লাবের সাথে সম্পর্কে তিক্ততা চরমে পৌঁছেছে।

গত শনিবার ভিলা পার্কে প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার মুখমুখি হয়েছিল নিউক্যাসল, গোলশূন্যে শেষ হয়। ম্যাচ চলাকালীন ইসাক বাড়িতে ছিলেন। গ্রীষ্মের দলবদল নিয়ে অসন্তুষ্ট তিনি, নিউক্যাসলের সবরকম পরিকল্পনা থেকে সরে দাঁড়ান। গত মৌসুমের শেষ ম্যাচের পর থেকে এক মিনিটও মাঠে নামেননি। সতীর্থদের অনুশীলন শেষ হওয়ার পর একাই বেন্টন ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করেন।

ইসাক ভিলা পার্কের ম্যাচে না খেলায় জরিমানা করা হবে। পেশাদার ফুটবলের নিয়ম অনুযায়ী নিজ ইচ্ছায় ম্যাচ প্রত্যাখ্যান করলে সর্বোচ্চ দুই সপ্তাহের বেতন জরিমানা হতে পারে। নিউক্যাসল শাস্তি প্রয়োগ করলে ইসাককে জরিমানা দিতে হবে প্রায় ২ লাখ ৪০ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি। মূলত নিউক্যাসলের কাছে বেতন বাড়ানোর কথা বলে সমস্যার মুখোমুখি হচ্ছেন সুইডিশ তারকা ইসাক, ২০২৮ পর্যন্ত ২৫ বর্ষী তারকার চুক্তি আছে ক্যাসলের সাথে।

ম্যাচের আগে লিউক্যাসল কোচ এডি হাও বলেছেন, ‘জরিমান বা শাস্তি নিয়ে আমার কিছু বলার নেই। এসব দেখবে ক্লাব। আমি শুধু দলের পরের ম্যাচে মনোযোগ দিতে চাই।’

ম্যাচের পর হাও বলেছেন, ‘কোনকিছু এখনও বদলায়নি, তার জন্য দরজা খোলা আছে। কিন্তু সিদ্ধান্ত তাকেই নিতে হবে। এসবের নিয়ন্ত্রণ আমার হাতে নেই, শুধু ইসাকের হাতেই আছে। শুধু চাই না দলে কোন বিভ্রান্তি সৃষ্টি হোক।’

ইংলিশ সাবেক ওয়েইন রুনির সাথে আলাপে নিউক্যাসলের সাবেক অ্যালান শিয়েরার কথা বলেছেন ইসাক প্রসঙ্গে। কঠোর সমালোচনা করেছেন, ‘ইসাক যদি দল ছাড়তে চান, তাহলে দলবদলের আবেদন জমা দেবেন, কিন্তু খেলতে বা অনুশীলন করতে আসবেন না এটা কোন ঠিক পথ হতে পারে না। যে ফুটবলার মাঠে নেমেছেন, তারা প্রাণপণ লড়াই করেছেন হাজারো সমর্থকের জন্য, দলের জন্য। অথচ তাদের এক সতীর্থ ঘরে বসে সেটি দেখছেন, খেলতে অস্বীকার করছেন, অথচ সপ্তাহে এক লাখ পাউন্ডের বেশি বেতন পাচ্ছেন তিনি। সমর্থকরা টিকিট, যাতায়াত সবমিলিয়ে অনেক অর্থ খরচ করে খেলা দেখতে আসেন, স্বাভাবিকভাবেই তাদের রাগ উঠবে এসব দেখলে। চুক্তির এখনও তিন বছর বাকি, এমন আচরণ গ্রহণযোগ্য নয়।’

Tags: আলেক্সান্ডার ইসাকনিউক্যাসল ইউনাইটেডপ্রিমিয়ার লিগলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

চলতি বছরে সরকারের রেকর্ড পরিমাণ ধান ও চাল সংগ্রহ

Next Post

এই সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হবে: ইসি সচিব

Next Post
ইসি সচিব নির্বাচনী রোডম্যাপ ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হবে: ইসি সচিব

গুগল কোম্পানির অফিসের বহিরঙ্গন দৃশ্য, শোরলাইন ব্লভ্ডে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গুগলকে ৩৬ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT