চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগলকে ৩৬ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 18, আগস্ট 2025
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
গুগল কোম্পানির অফিসের বহিরঙ্গন দৃশ্য, শোরলাইন ব্লভ্ডে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ভোক্তা নিয়ন্ত্রক সংস্থার তদন্তে প্রতিযোগিতা ব্যাহত করার অভিযোগ প্রমাণ হওয়ার পর গুগল ৫৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩৬ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা দিতে রাজি হয়েছে। 

গুগলের বিরুদ্ধে অভিযোগ ছিল, দেশটির দুই শীর্ষ টেলিকম কোম্পানি টেলস্ট্রা ও অপটাসকে অর্থ দিয়ে গুগল অ্যান্ড্রয়েড ফোনে তাদের সার্চ অ্যাপ প্রি-ইনস্টল করেছিল, যাতে প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিনগুলো বাদ পড়ে যায়। এই চুক্তি কার্যকর ছিল ২০১৯ সালের শেষ থেকে ২০২১ সালের শুরু পর্যন্ত।

অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন (এসিসিসি) জানিয়েছে, এই ব্যবস্থার ফলে প্রতিযোগিতায় বড় ধরনের প্রভাব পড়েছিল। তবে গুগল এখন আর এ ধরনের চুক্তি করছে না এবং জরিমানা দিতে সম্মত হয়েছে।

এসসিসিসির চেয়ার জিনা-ক্যাস গটলিয়েব বলেন, এই রায় অস্ট্রেলিয়ার লাখো ব্যবহারকারীর জন্য ভবিষ্যতে আরও বেশি সার্চ বিকল্পের সুযোগ তৈরি করবে এবং প্রতিযোগী সার্চ ইঞ্জিনগুলোও বাজারে প্রবেশের সুযোগ পাবে।

গত সপ্তাহে এপিক গেমস কর্তৃক আনা মামলায় আদালত বেশিরভাগ ক্ষেত্রেই গুগল ও অ্যাপলের বিরুদ্ধে রায় দিয়েছে। পাশাপাশি গত মাসে ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের তালিকায় ইউটিউবকেও যুক্ত করা হয়। সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় গুগলের জন্য এটি এক কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে।

Tags: গুগলজরিমানা
Previous Post

এই সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হবে: ইসি সচিব

Next Post

ডনবাস শিল্পাঞ্চল ছাড়ার প্রস্তাব নিয়ে চাপে জেলেনস্কি

Next Post
জেলেনস্কি মাথা ব্যথা অনুভব করছেন, ডনবাস অঞ্চল মানচিত্রের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডনবাস শিল্পাঞ্চল ছাড়ার প্রস্তাব নিয়ে চাপে জেলেনস্কি

মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে স্কুলে ছাত্ররা জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারী বৃষ্টিপাতে পরিস্থিতি ভয়াবহ, মুম্বাইয়ের সব স্কুলে ছুটি ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT