চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শূন্য’ হাতে মৌসুম শেষ হচ্ছে রোনালদোর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:34 অপরাহ্ন 28, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় মাঠে ব্যর্থতা প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা শেষ পর্যন্ত বিশ্বাস রাখবো’- লিগ শিরোপা জিততে মৌসুমের প্রায় শেষে এসেও এমন আশায় ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শেষপর্যন্ত অবশ্য আশাপূরণ হচ্ছে না, শিরোপার আশা শেষ হয়ে গেছে রোনালদোর আল নাসেরের। এক ম্যাচ হাতে রেখে লিগ টাইটেল নিশ্চিত করে ফেলেছে আল ইত্তিহাদ।

৩০ রাউন্ডের মৌসুম শেষের পথে সৌদি প্রো লিগে। টেবিলে সবার উপরে অবস্থান আল ইত্তিহাদের। দলটি ২৯ ম্যাচ খেলে ফেলেছে, জয় ২১টি, ড্র ৬টিতে। দুটি হারের বিপরীতে এপর্যন্ত দলটি ৬৯ পয়েন্ট তুলেছে, বাকি মাত্র একটি ম্যাচ। সেটি হারলেও সমস্যা নেই ইত্তিহাদের।

অন্যদিকে, মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসেরের অবস্থান টেবিলের দুইয়ে। ইত্তিহাদের সমান ২৯টি ম্যাচ খেলেছে ক্লাবটি। ১৯টি জয়, ৭টি ড্র এবং ৩টি হারে মোট ৬৪ পয়েন্ট তুলতে পেরেছে দলটি।

আল ইত্তিহাদ ও আল নাসেরের মধ্যে জমজমাট লড়াই চলছিল। কার হাতে শিরোপা উঠছে তা নির্ধারণে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছিল। সবশেষ আল ইত্তিফাকের বিপক্ষে ১-১এ ড্র করায় প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে রোনালদোর আল নাসের। এর আগে কিংস কাপ ও সুপার কাপ থেকেও তাড়াতাড়ি বাদ পড়ে রোনালদোর দল।

এবছরের জানুয়ারিতে ২১৫ মিলিয়ন ইউএস ডলার রেকর্ড বেতনে আল নাসেরে যোগ দেন সিআর সেভেন। চুক্তি করেন দুবছরের জন্য। প্রথম মৌসুমে থাকতে হচ্ছে শিরোপা ছাড়া। পর্তুগীজ মহাতারকা এপর্যন্ত ১৮টি ম্যাচে নেমে ১৪ গোল করেছেন আল নাসেরে।

Tags: আল ইত্তিফাকআল ইত্তিহাদআল-নাসেরপর্তুগালরোনালদোলিড স্পোর্টসসৌদি আরব
Previous Post

দেড় ঘণ্টার চেষ্টায় ভবনের বেজমেন্টের আগুন নিয়ন্ত্রণে

Next Post

‘আইফা’য় সেরা হৃতিক-আলিয়া

Next Post
হৃতিক ও আলিয়া আইফা অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আইফা’য় সেরা হৃতিক-আলিয়া

নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন ভিসানীতি ও আগামী জাতীয় নির্বাচন বিষয়ে যা বললেন নির্বাচন কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT