চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন ভিসানীতি ও আগামী জাতীয় নির্বাচন বিষয়ে যা বললেন নির্বাচন কমিশনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 28, মে 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আগামী জাতীয় নির্বাচনও গাজীপুরের মতো সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনের মাঠ সবার জন্য সমান থাকবে। সবাই যেন ভোট দিতে পারে সেটি নিশ্চিত করবে নির্বাচন কমিশন। সরকারের কাছ থেকে আমাদের উপরে কখনোই কোন চাপ আসেনি। যুক্তরাষ্ট্রের ভিসানীতি কী হয়েছে, তা এখনও জানেন না বলেও জানান তিনি।

রোববার (২৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসির সাবেক সচিব থেকে নির্বাচন কমিশনার হওয়া মো. আলমগীর।

তিনি বলেন, যারা সমালোচনা করেন তারা সবসময়ই সমালোচনা করেন। নির্বাচনের প্রস্তুতি নিতে হয় ৪৫ দিন আগে থেকে। যুক্তরাষ্ট্রের ভিসানীতি কী হয়েছে, তা আমাদের জানা নেই। আমরা পড়ারও সুযোগ পাইনি, নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। মার্কিন ভিসানীতির সঙ্গে গাজীপুরে সুষ্ঠু নির্বাচন সম্পর্কিত নয়। নির্বাচনে আইন মেনে না চললে তিনি যেই হোন না কেন ইসি ব্যবস্থা নিবে।

তিনি আরও বলেন, মার্কিন ভিসানীতির সাথে গাজীপুরে সুষ্ঠু ভোটের কোন সম্পর্ক নেই। গাজীপুরে ভোটের মাধ্যম নির্বাচন কমিশন, সরকার ও ভোটারদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

ইভিএমে ভোটের ফলাফল বিলম্ব হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, বড় সিটি কর্পোরেশন, এছাড়া অনেক প্রার্থী ছিলেন, তাই নির্বাচনে ফলাফল দিতে সময় লেগেছে। তবে সংসদ নির্বাচনে ফলাফল দিতে এতো সময় লাগবে না। কারণ, সংসদ নির্বাচনে কোন কাউন্সিলর পদপ্রার্থী থাকবে না। এছাড়া প্রায় চারটা সংসদীয় আসনের সমান গাজীপুর সিটি করপোরেশন। বড় হওয়াতেই মূলত ফলাফল প্রকাশে সময় বেশি লেগেছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। তাই আমরা বলতে পারি না আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। কিন্তু আমরা সব দলকে বলবো নির্বাচনে অংশগ্রহণের জন্য।

Tags: জাতীয় নির্বাচনসুষ্ঠু
Previous Post

‘আইফা’য় সেরা হৃতিক-আলিয়া

Next Post

শান্তিরক্ষা মিশনে মধ্য আফ্রিকায় যাচ্ছেন বিমান বাহিনীর ১২৫ সদস্য

Next Post
মধ্য আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন বিমান বাহিনীর সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তিরক্ষা মিশনে মধ্য আফ্রিকায় যাচ্ছেন বিমান বাহিনীর ১২৫ সদস্য

পরিণীতি ও তার প্রেমিকের প্রেমের মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কবে, কোথায় বিয়ে সারছেন পরিণীতি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT