চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাফুফের ক্যাম্প ছেড়েছেন সাফজয়ী আঁখি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 পূর্বাহ্ন 29, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আঁখি খান সংবাদ সম্মেলনে কথা বলছেন, বাফুফের ক্যাম্প ছেড়েছেন সাফজয়ী ফুটবল তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদিন আগে অবসরের ঘোষণা দিয়েছেন সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য সিরাত জাহান স্বপ্না। এবার ক্যাম্প ছেড়েছেন আরেক ফুটবলার আঁখি খাতুন। ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না তিনি। চীনের একটি একাডেমিতে যাচ্ছেন সাফজয়ী এ ডিফেন্ডার।

দুদিন আগে ক্যাম্প ছেড়ে সিরাজগঞ্জে নিজ বাড়িতে চলে যান আঁখি। রোববার রাজধানীর একটি হোটেলে ‘কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’ প্রোগ্রামে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে ক্যাম্প ছাড়ার কথা জানান তিনি। জানান, চীনের একটি প্রতিষ্ঠানে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করার জন্য মূলত এই সিদ্ধান্ত নিয়েছেন।

‘আমি পড়াশোনা, খেলাধুলা দুটাই করতে যাচ্ছি। এটা অনেকটা বিকেএসপির মতো। ওদের দুইটা শাখা আছে। আমার যেখানে স্বাচ্ছন্দ্য হবে সেখানেই যাবো। কিন্তু এমন না যে ফুটবল খেলবো না বা বাংলাদেশে খেলব না। দেশ আগে। চীনে গেলেও দেশের ফুটবলের সঙ্গেই থাকব।’

‘আমি চীনে যাওয়ার বিষয়টি এখনই বলতাম না। এটা বললাম যাতে কোনো নেগেটিভ নিউজ না হয়। এখনই নিশ্চিত করে কিছু বলতে চাচ্ছি না। ঈদের পরে যাব। কনফার্ম হলে সকলকে প্রতিষ্ঠানের নামও জানাব।’

‘এখন আমাকে যদি বলে আর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে এলাউ করবে না, তাহলে সেই ব্যর্থতা তাদের, আমার না। ক্যাম্প থেকে আমি দুইদিন আগে চলে গেছি। আপাতত আর ফিরছি না।’

Tags: আঁখিবাফুফেবাংলাদেশ নারী ফুটবল দললিড স্পোর্টসসাফ
Previous Post

বৃষ্টিতে ভেস্তে গেল প্রথমদিন, ধোনি-হার্দিকের ফাইনাল রিজার্ভ ডে’তে

Next Post

ভারতের তৈরি দ্বিতীয় জলবিদ্যুৎ প্রকল্প অনুমোদন দিচ্ছে নেপাল

Next Post
বিদ্যুৎ লাইন ও পোলের ছবি, আকাশে সূর্যাস্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের তৈরি দ্বিতীয় জলবিদ্যুৎ প্রকল্প অনুমোদন দিচ্ছে নেপাল

কানাডায় প্রবাসী বাংলাদেশিরা ম্যারাথনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় ম্যারাথন দৌড়ে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT