চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় ম্যারাথন দৌড়ে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
9:41 পূর্বাহ্ন 29, মে 2023
in প্রবাস সংবাদ
A A
কানাডায় প্রবাসী বাংলাদেশিরা ম্যারাথনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় ১৯৬৩ সাল থেকে যাত্রা শুরু ক্যালগেরি ম্যারাথন দৌড়, যা বর্তমানে কানাডার দীর্ঘতম এবং অন্যতম জনপ্রিয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা সর্বশেষ ২০১৯ পর্যন্ত মোট আটবার আলবার্টা প্রদেশের ‘শ্রেষ্ঠ রোড রেস’ হিসেবে নির্বাচিত হয়েছে।

রোববার (২৮ মে) কানাডার স্থানীয় সময় সকাল ৭ টায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রায় চার হাজার পাঁচশজন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

ফুল ম্যারাথন (অর্থাৎ ৪২ দশমিক ২ কিমি) ক্যাটাগড়িতে ৬০০ থেকে ১০০০ জন অংশগ্রহণ করেন। তারমধ্যে তৃতীয় বারের মতো প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করেন। এর মধ্যে ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী বিশিষ্ট নাট্য নির্দেশক জাহিদ হক অংশগ্রহণ করেন সম্পূর্ণ ম্যারাথন দৌড়ে এবং নাফিস আহমেদ ও শারমিন ইয়াসিন অংশগ্রহণ করেন আংশিক ম্যারাথন দৌড়ে।

এই প্রতিযোগিতায় দুই বছরের শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবার বিভিন্ন দূরত্বের দৌড় কিংবা হাঁটায় অংশগ্রহণের মাধ্যমে পুরো ক্যালগেরি নগরী উৎসবমুখর হয়ে উঠে। এই প্রতিযোগিতায় বিভিন্ন দূরত্বের মধ্যে আলট্রা (৫০ কিমি), ফুল ( ৪২ দশমিক ২ কিমি) আর হাফ (২১ দশমিক ১ কিমি) ম্যারাথন দৌড় সর্বাধিক জনপ্রিয়।

এবারের ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ক্যালগেরিতে বসবাসরত প্রবাসীদের জন্য একটু ভিন্ন অভিজ্ঞতা ছিল।

নাট্য ব্যক্তিত্ব জাহিদ হক জানান, কানাডার মাটিতে এ এক অন্যরকম অনুভূতি। গতবছর আমি কানাডার টরেন্টোতে ম্যারাথন দৌড়ে, ঢাকায় বঙ্গবন্ধু ম্যারাথন এবং ক্যালগেরির এই একই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছিলাম। এ বছর চতুর্থ বারের মতো অংশগ্রহণ করেছি। একটিভ লিভিং এ অভ্যস্ত হতে এবং প্রেরণা জাগাতে ম্যারাথন দৌড়ের বিকল্প নেই।

অন্যদিকে নাফিস আহমেদ ও শারমিন ইয়াসিন মনে করেন, মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুস্থ রাখার অন্যতম উপায় হাঁটা অথবা দৌড়। এর কোন বিকল্প নেই। এটা শুরু করলে যে ফিজিক্যাল ও মানসিক প্রশান্তি আসে, তা উপলব্ধি করার পর কেউ আর ছাড়তে পারবে না।

উল্লেখ্য, বিশ্বব্যপী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ক্রমেই জনপ্রিয় উঠছে। স্থিতি সরাসরি মৃত্যু না ঘটালেও যন্ত্রনির্ভর আমাদের দৈনন্দিন স্থবির জীবন চর্চা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য প্রধান হুমকি। এ থেকে পরিত্রাণ পেতে একটিভ লিভিং বা সচল জীবন যাত্রার বিকল্প নাই। আর তাই তো প্রবাদে আছে- ‘গতিই জীবন, স্থিতিই মরণ।’

Tags: কানাডা ক্যালগেরি
Previous Post

ভারতের তৈরি দ্বিতীয় জলবিদ্যুৎ প্রকল্প অনুমোদন দিচ্ছে নেপাল

Next Post

রোহিঙ্গা প্রত্যাবাসনে ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে পাশে চাইলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছেন ওআইসিসহ আন্তর্জাতিক প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা প্রত্যাবাসনে ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে পাশে চাইলেন প্রধানমন্ত্রী

Pakistani politician Imran Khan with a contemplative expression. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের সঙ্গে আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিল পাকিস্তান সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT