চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:57 অপরাহ্ন 24, আগস্ট 2026
in বিনোদন
A A
অজিতের ছবি, ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা অজিত কুমার ইউরোপে উচ্চগতির গাড়ি রেসিংয়ে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় তিনি অক্ষত রয়েছেন।

‘ডিএইচ অনলাইন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে চলমান ‘এশিয়াণ লে মেনস সিরিজ’ ও Michelin Le Mans Cup-এর একটি রেসে অংশ নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

রেস চলাকালে অজিতের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয় বলে জানা গেছে। দুর্ঘটনার কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলো দেখে অজিতের ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

তবে দুর্ঘটনাটি ভয়াবহ মনে হলেও অজিত কুমার এতে কোনো ধরনের গুরুতর আঘাত পাননি। দুর্ঘটনার পর তিনি নিরাপদেই রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উচ্চগতির রেসিংয়ে অজিতের দুর্ঘটনার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ২০২৫ সালে ইতালিতে জিটি-ফোর ইউরোপিয়ান সিরিজ-এ অংশ নেওয়ার সময়ও তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। সেবারও অক্ষত অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন এই অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই মোটরস্পোর্টসের প্রতি অজিতের গভীর আগ্রহ রয়েছে। পেশাদার রেসিংয়েও নিয়মিত অংশ নেন তিনি।

অজিতের পরবর্তী সিনেমা ‘ডেয়ার ডেভিল’ পরিচালনা করছেন আদিক রবিচন্দ্রন। এতে তার বিপরীতে থাকছেন শ্রীলীলা।

সিনেমাটির মাধ্যমে প্রযোজক হিসেবে অভিষেক হতে যাচ্ছে অজিতের স্ত্রী শালিনী অজিত কুমারের। ২০২৬ সালের সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। মুক্তির সম্ভাব্য সময় ২০২৭ সাল। ডেকান হেরাল্ড

Tags: অজিত কুমারতামিল সুপারস্টাররেসসিনেমাসুপারস্টার
Previous Post

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

Next Post

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

Next Post
বাংলাদেশ সরকারের গভার্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিকের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

নাচের দৃশ্যে দোলা ও অন্যান্য শিল্পীরা পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দোলা বললেন, 'কিসমত' শুনলেই নাচতে ইচ্ছে করবে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT