চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দৃশ্যম ৩’ মুক্তির ঘোষণাতেই দর্শক উন্মাদনা তুঙ্গে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 31, মে 2025
in বিনোদন
A A
দৃশ্যম ৩' মুক্তির ঘোষণায় দর্শকদের উন্মাদনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডপ্রেমীদের জন্য এক বড় সুখবর। জনপ্রিয় থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’-এর তৃতীয় কিস্তি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। প্যানোরামা স্টুডিওস ইন্টারন্যাশনাল লিমিটেড ও ডিজিটাল ১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে বহু প্রতীক্ষিত এই চলচ্চিত্রের কাজ শুরু হয়েছে।

‘দৃশ্যম ৩’-এর প্রি-প্রোডাকশন পুরোদমে চলছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে বরাবরের মত আবারও থাকছেন অজয় দেবগন। পরিচালনায় থাকছেন অভিষেক পাঠক, যিনি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ‘দৃশ্যম ২’-এর সাফল্যের নেপথ্যে ছিলেন।

অজয় দেবগন অভিনীত বিজয় সালগাঁওকর চরিত্রটি ইতিমধ্যেই দর্শকমনে এক কাল্ট অবস্থান তৈরি করেছে। তাই এই ঘোষণায় অনুরাগীদের মাঝে স্বভাবতই এক অন্যরকম উত্তেজনা ছড়িয়েছে।

অভিষেক পাঠকের পুনরায় পরিচালনায় আসা, প্রযোজক পিতা কুমার মাঙ্গত পাঠক ও অজয় দেবগনের সক্রিয় অংশগ্রহণ সব মিলিয়ে স্পষ্ট যে ‘দৃশ্যম ৩’কে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।

‘দৃশ্যম’-এর প্রথম কিস্তিতে দেখা যায় কীভাবে এক সাধারণ পরিবার একটি দুর্ঘটনার জেরে জড়িয়ে পড়ে এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার ছেলের মৃত্যুর মামলায়। কিন্তু পরিবারের প্রধান বিজয় তার বুদ্ধিমত্তা দিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে নিজেকে ও পরিবারকে আইনের হাত থেকে বাঁচাতে সক্ষম হয়।

এই সিনেমায় টাবু, শ্রিয়া শরণ ও ইশিতা দত্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। মুক্তির পর ধীরে ধীরে ছবিটি বিশাল জনপ্রিয়তা অর্জন করে। এই জনপ্রিয়তার ধারাবাহিকতায় ‘দৃশ্যম ২’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় তোলে, আর এতে অক্ষয় খান্না-র যুক্ত হওয়া ছিল অনন্য আকর্ষণ।

এখন ‘দৃশ্যম ৩’ এর জন্য অপেক্ষা করছে সকলে। এই অপেক্ষা প্রায় দেড় বছরের। ২০২৬ সালের ২ অক্টোবর মুক্তি পাবে দৃশ্যমের তৃতীয় কিস্তি। তবে ভালো কিছুর জন্য, এটুকু অপেক্ষা তো চলতেই পারে!

Tags: ‘দৃশ্যম ৩’অজয় দেবগনটাবুতৃতীয় কিস্তিশ্রিয়া শরণ
Previous Post

পরপর বাতিল শাকিরার দুই কনসার্ট, কেন?

Next Post

‘নীলপদ্ম’ এবং ‘পাপ কাহিনী’ দিয়ে ঈদ মাতাবে আইস্ক্রিন

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে চারজন ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নীলপদ্ম’ এবং ‘পাপ কাহিনী’ দিয়ে ঈদ মাতাবে আইস্ক্রিন

নগদের টাকা বেহাতের অভিযোগে রাশেদের ব্যাখ্যা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

'নগদের টাকা বেহাত' রাশেদের অভিযোগ আতিক মোর্শেদের ব্যাখ্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT