আতিক মোর্শেদ, বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েজ তায়েব আহমেদ ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত। সম্প্রতি এই আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। মোবাইল ব্যাংকিং নগদের ১৫০ কোটি টাকা বেহাতের অভিযোগ তার বিরুদ্ধে। এ ছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রীসহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে।









