চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ভেঙ্গেছিল ঐশ্বরিয়া ও রানীর বন্ধুত্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:49 পূর্বাহ্ন 28, আগস্ট 2022
in বিনোদন
A A
ঐশ্বরিয়া ও রাণীর বন্ধুত্বের কারণ নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রানী মুখার্জি আর ঐশ্বরিয়া রায় খুব ভালো বন্ধু ছিলেন। কিন্তু বন্ধুত্ব ভেঙে যায় যখন শাহরুখের ‘চলতে চলতে’ ছবিতে ঐশ্বরিয়ার বদলে রানীকে নেয়া হয়। আর এর পেছনে ছিল সালমানের হাত।

‘হাম দিল দে চুকে সনম’ ছবির শুটিং-এর সময় থেকে বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বরিয়া। ২০০২ সালে ব্যক্তিগত নানা সমস্যার কারণে এই সম্পর্ক শেষ করে দিতে চেয়েছিলেন অভিনেত্রী। ‘দেবদাস’ ছবিতে শাহরুখের বিপরীতে ঐশ্বরিয়াকে মেনে নিতে পারেননি সালমান। এরপর যখন শাহরুখ খানের ‘চলতে চলতে’ ছবির শুটিং শুরু করেন ঐশ্বরিয়া, তখন শুটিং সেটে নানা অপ্রীতিকর আচরণ শুরু করেন সালমান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শুটিং বন্ধ করে দিতে বাধ্য হন পরিচালক আজিজ মির্জা।

পরে শাহরুখের কাছে সালমান ও ঐশ্বরিয়া দুজনেই ক্ষমা চেয়ে নেন। কিন্তু ঐশ্বরিয়া হঠাৎ জানতে পারেন যে ‘চলতে চলতে’ ছবি থেকে বাদ পড়েছেন তিনি। তার বদলে রানীকে নেয়া হয়েছে।

ঐশ্বরিয়াকে বাদ দেয়ার আগে একবার জিজ্ঞেসও করা হয়নি। হঠাৎ করেই ঘটে যাওয়া এই ঘটনা মেনে নিতে পারেননি ঐশ্বরিয়া। কারণ রানী ও শাহরুখকে তিনি বন্ধু মনে করতেন। অভিনেত্রীর মনে হয়েছে তিনি প্রতারণার শিকার হয়েছেন।

এই ঘটনার জের ধরে ঐশ্বরিয়া তার বিয়েতে রানীকে আমন্ত্রণ জানাননি। অবশ্য আমন্ত্রণ না জানানোর পেছনের আরেকটি কারণ হতে পারে রানীর সঙ্গে অভিষেকের প্রেমের সম্পর্ক ছিল একসময়।

এরপর অ্যাওয়ার্ড শো, সিনেমা, প্রেস কনফারেন্স কিছুতেই আর একসঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়া ও রানীকে। তবে কোনো সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কেউই মুখ খোলেননি বা একে অন্যকে দোষারোপ করেননি না। এমনকি রানীকে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল বলিউডে তার প্রিয় অভিনেত্রী কে? উত্তরে রাণী বলেন, ‘ঐশ্বরিয়া ও প্রীতি জিনটা’

সূত্র: কইমই 

Tags: ঐশ্বরিয়া রায়রানী মুখার্জিশাহরুখ খানসালমান খান
Previous Post

জন্মশতবার্ষিকীতে বিশিষ্ট সমাজসেবী জাহান আরা রহমান

Next Post

রেমিট্যান্স প্রক্রিয়া সহজ না হওয়ায় বৈধ পথে আয় প্রত্যাশিত না

Next Post
বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহের পরিসংখ্যান চিত্র, অর্থনৈতিক বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

রেমিট্যান্স প্রক্রিয়া সহজ না হওয়ায় বৈধ পথে আয় প্রত্যাশিত না

পাকিস্তান ও ভারতের পতাকা ভাঙা দেয়ালে, আন্তর্জাতিক সম্পর্কের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT