এশিয়া কাপ ক্রিকেটের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচ শুরু হবে। নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়ে জয় তুলে আসর শুরু করার লক্ষ্য দুই অধিনায়ক রোহিত শর্মা আর বাবর আজমের। দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইয়ে বাড়তি উন্মাদনা দুই দেশের ক্রিকেট ভক্তদের মাঝে।








