চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি নেতারা কূটনীতির ভাষা বোঝে না; রেল ট্রানজিট প্রসঙ্গে ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:26 অপরাহ্ন 01, জুলাই 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি নেতাদের কূটনৈতিক ভাষা বোঝে না, জনসমাগমে ওবায়দুল কাদের. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গীবাদের বিরুদ্ধে বিএনপির লড়াই করার অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাহলে বাংলা ভাই, শায়েখ আব্দুর রহমান কাদের হাতে সৃষ্টি হয়েছিলো। ভারতের সঙ্গে রেল ট্রানজিট সমঝোতা স্মারক নিয়ে বিএনপির সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন: চুক্তি ও সমঝোতা স্মারক এক নয়। বিএনপি নেতারা কূটনীতির ভাষা বোঝে না। 

সোমবার ১ জুলাই বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসের সামনে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

আলোচনা ওবায়দুল কাদের তিনি বলেন: ভারত বিরোধিতা করলেও ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিলো বিএনপি।

সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদবদলের দিকে ইঙ্গিত করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, কমিটিতে কে থাকবে আর কে বাদ পড়বে, সেই চিন্তায় দলটির নেতাদের ঘুম হারাম। বিএনপির নিজেদের মধ্যেই অবিশ্বাস কাজ করছে দাবি করে তিনি বলেন, তাদের আন্দোলন ভুয়া।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির চোখে ঘুম নেই। ঘুম হারাম হয়ে গেছে। ফখরুলের চোখে অশান্তির আগুন। লন্ডন থেকে ফরমান আসে। ইন আউট।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন? তারা নিজেরা নিজেদের বিশ্বাস করে না। কেউ কাউকে পছন্দ করে না। একেকজন আরেকজনকে বলে সরকারের এজেন্ট। তাদের আন্দোলন ভুয়া।

আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর উত্তরের এ আলোচনা সভায় বৃষ্টি উপেক্ষা করেই তেজগাঁওয়ে সভাস্থলে আসেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। যোগ দেন কেন্দ্রীয় নেতারা। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদেরবিএনপিরেল ট্রানজিট
Previous Post

চতুর্মুখী আন্দোলনের মুখে বন্ধ জাবি’র শিক্ষা কার্যক্রম

Next Post

ভর্তুকির লাগাম টানতে ৪৩ খাতে রপ্তানি প্রণোদনা কমানোর সিদ্ধান্ত

Next Post
বাংলাদেশের সমুদ্রবন্দর থেকে রপ্তানি পণ্য পরিবহন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভর্তুকির লাগাম টানতে ৪৩ খাতে রপ্তানি প্রণোদনা কমানোর সিদ্ধান্ত

চ্যার্টার নাইট উদযাপন, রোটারি ক্লাবের সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT