একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের মা মনুয়ারা খানম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার রাত ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আগামীকাল সোমবার সাতক্ষীরার পারুলিয়া গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে।









