চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:53 পূর্বাহ্ন 18, জুলাই 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রায় ৪৮০০ সাংসদ এবং বিধায়ক তাদের পরবর্তী রাষ্ট্রপতি বেছে নিতে ভোট দেবেন। ২৪ জুলাই বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে।

হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবিধানের ৬২ অনুচ্ছেদ অনুযায়ী শূন্য হতে যাওয়া পদ পূরণ করতে আজকে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টোরাল কলেজ পদ্ধতিতে ভোটগ্রহণ হয়ে থাকে। রাষ্ট্রপতি নির্বাচনে জিততে ন্যূনতম ৫০ শতাংশ যোগ একটি ভোট পেতে হয়।

এনডিএ মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু আজকের নির্বাচনে যশবন্ত সিনহার থেকে অনেকটাই এগিয়ে আছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিক দলগুলির ঘোষণা মতো প্রায় ৬০ শতাংশ ভোট পেতে পারেন দ্রৌপদী মুর্মু।

সব রাজ্যের বিধায়ক, কেন্দ্রশাসিত দিল্লি ও পুদুচেরির বিধায়ক, লোকসভা ও রাজ্যসভার সাংসদরা আজ ভোট দেবেন। আজ সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। দেশের সব বিধানসভা এবং সংসদে ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশন নির্দিষ্ট পেন এবং ব্যালট বক্স দিয়েছে। সাংসদ এবং বিধায়কদের জন্য পৃথক রঙের ব্যালট পেপার দেওয়া হয়েছে।

সাধারণত সাংসদরা সংসদে এবং বিধায়করা নিজ নিজ রাজ্যের বিধানসভায় ভোট দিয়ে থাকেন। তবে বিশেষ ক্ষেত্রে সাংসদরা বিধানসভায় এবং বিধায়করা সংসদে গিয়ে ভোট দিতে পারেন। এবার যেমন তৃণমূল কংগ্রেসের সাংসদরা বিধানসভায় ভোট দেবেন। আগামী ২১ জুলাই ভোট গণনা হবে। এবং বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হলে ২৫ জুলাই শপথ নেবেন নয়া রাষ্ট্রপতি। উল্লেখ্য, বিভিন্ন রাজ্যে বিধায়কদের ভোটের মূল্য একেক রকম হয়। উত্তরপ্রদেশে প্রতিটি বিধায়কের ভোটের মূল্য ২০৮, তারপরে ঝাড়খণ্ড এবং তামিলনাড়ুতে বিধায়কদের ভোটের মূল্য ১৭৬। মহারাষ্ট্রে, এটি ১৭৫, পশ্চিমবঙ্গে ১৫১। এদিকে সিকিমে প্রতি বিধায়কের ভোটের মূল্য সাত, নাগাল্যান্ডে এটি নয় এবং মিজোরামে আট।

Tags: ভারতরামনাথ কোবিন্দ
Previous Post

জীবনের প্রথম ওয়ানডে সেঞ্চুরি মনে রাখবেন পান্ট

Next Post

বিশ্বে করোনায় প্রায় আরও ছয়শ’ মৃত্যু

Next Post
জনসমাগমে মাস্ক পরা মানুষজন, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে করোনায় প্রায় আরও ছয়শ' মৃত্যু

যুক্তরাষ্ট্রের শপিংমলে বন্দুকধারীর গুলিতে পুলিশ ও জরুরি সেবা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে শপিংমলে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT