চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তাকদীর’ এর পর ‘কারাগার’ নিয়ে ফিরছেন শাওকী-চঞ্চল জুটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:29 অপরাহ্ন 01, আগস্ট 2022
in বিনোদন
A A
শাওকী-চঞ্চল জুটির নতুন নাটকের দৃশ্য, কারাগার ও চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২০ সালে হইচইয়ের দর্শকপ্রিয় ওয়েব সিরিজ ‘তাকদীর’ এর পর নতুন কন্টেন্ট নিয়ে ফিরছেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। নতুন এই সিরিজের নাম ‘কারাগার’। আর এটিতেও নাম ভূমিকায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী।

দুই বছর পর, জনপ্রিয় এই জুটি আবার হইচইয়ে ফিরছেন অরিজিনাল সিরিজ নিয়ে! এমন খবরে উচ্ছ্বসিত দর্শক। বিশেষ করে এই সিরিজে চঞ্চল চৌধুরীর চরিত্রের লুক প্রকাশের পর নতুন করে আলোচনায় মেতেছে অনলাইন সিনেমা সিরিজের গ্রুপগুলো!

নাটকের সেটে শিল্পী ও দর্শকরা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ চরিত্রের সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য অনেকটা ওজন ঝরাতে হয়েছে চঞ্চলকে। বসে যাওয়া গাঢ় লাল চোখ, কঙ্কালসার শরীরে চটের তৈরি প্রাচীনকালের কয়েদীদের পোষাক, ছোট করে ছাঁটা চুলে তার যেমন লুক, সেরকম তাকে এর আগে কখনও দেখা যায়নি। মূল গল্পের খুব বেশি প্রকাশ না পেলেও এটুকু বোঝা গেছে যে চঞ্চল চৌধুরী একটি রহস্যময় চরিত্রে অভিনয় করেছেন।

নিজের এই পরিবর্তন সম্পর্কে চঞ্চল চৌধুরী বলেন, “কারাগার সিরিজটি আমার অন্য কাজগুলো থেকে বেশ আলাদা। সিরিজটি বেশ ইন্টারেস্টিং, আর ক্যারেক্টারটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে। এ ধরনের ক্যারেক্টার ফুটিয়ে তোলার জন্য সবকিছু নিখুঁত হতে হয়। আমি এই চ্যালেঞ্জটা নিতে চেয়েছি। ওজন কমানো, মেকআপের পেছনে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করা, কস্টিউম সব কিছু ঠিকঠাক রাখার জন্য অভাবনীয় এফোর্ড দিতে হয়েছে। আমরা সবাই যার যার জায়গা থেকে জানতাম যে আমরা কী করতে চাইছি। এখন দেখা যাক কাজটা দর্শকদের কেমন লাগে।”

এই বিষয়ে সিরিজের পরিচালক সৈয়দ আহমেদ শাওকী জানান, ‘কারাগার আমাদের আজ পর্যন্ত করা সবচেয়ে উচ্চাভিলাষী কাজ। প্রায় দেড় বছর আগে, এই গল্পের আইডিয়াটা আমাদের মাথায় আসে। কারাগার আমাদের লেখা সবচেয়ে বড় চিত্রনাট্য। এতে রহস্য আছে, ইতিহাস ও নাটকীয়তা আছে। অভিনয়ের পাওয়ার হাউস সব শিল্পীদের আমি আমার সেটে পেয়েছি। এটা সত্যিকার অর্থেই একটি ড্রিম কাস্টিং। এরকম শিল্পীদের এক সঙ্গে পারফর্ম করতে দেখাটা অন্যরকম একটি আনন্দের ব্যাপার।”

‘কারাগার’ সিরিজে চঞ্চল চৌধুরীর পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতু সহ আরও অনেকে।

কারাগার সিরিজ সম্পর্কে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, “নতুন গল্প বলার যে প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে, কারাগার তার নবতম এবং অন্যতম সংযোজন। যে স্কেলে এই সিরিজটা শুট করা হয়েছে, সেটা সম্ভবত বাংলা ওয়েব কন্টেন্টের ইতিহাসে প্রথমবারের মত হল। এই সিরিজ দেখার পর দর্শকদের বাংলা ওয়েব কন্টেন্টের প্রতি দৃষ্টিভঙ্গী বদলে যাবে বলে আমাদের বিশ্বাস।”

এক সংবাদ বিজ্ঞপ্তিতে হইচই জানিয়েছে, চলতি সপ্তাহেই সিরিজটির ট্রেলার রিলিজ করা হবে।

আকাশনগর সেন্ট্রাল জেলে ৩২৫ জন কয়েদী। একদিন হেড-কাউন্টের সময় দেখা গেল গোণার বাইরে একজন অতিরিক্ত কয়েদী। কয়েদী কম হলে চিন্তার বিষয়, বেশী হলে আরও চিন্তার বিষয়। কে এই কয়েদী? আর সে যে সেল কিনা গত ৫০ বছর ধরে বন্ধ, সেই ১৪৫ নাম্বার সেল এ কীভাবে এলো! এই রহস্যই উদঘাটন হবে পুরো সিরিজে!

Tags: আফজাল হোসেনইন্তেখাব দিনারএ কে আজাদ সেতুএফ এস নাঈমওয়েব সিরিজকারাগারচঞ্চল চৌধুরীজয়ন্ত চট্টোপাধ্যায়তাসনিয়া ফারিণবিজরী বরকতউল্লাহ্লিড বিনোদনশতাব্দী ওয়াদুদসিনেমাসৈয়দ আহমেদ শাওকীহইচই
Previous Post

অবসরের পর বোর্ডের ‘হেনস্তার’ অভিযোগ তুললেন লি

Next Post

স্ত্রী চাইলেন ৪ উইকেট, শামসি নিলেন ৫ উইকেট

Next Post
শামসি ক্রিকেট ম্যাচে পাঁচ উইকেট নেওয়া উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রী চাইলেন ৪ উইকেট, শামসি নিলেন ৫ উইকেট

Smiling man with crossed arms outdoors in natural setting. Channel i News - চ্যানেল আই নিউজ

হিন্দি ভাষা নিয়ে নাগার সংকোচ, তাই বলিউডকে না!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT