চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিন্দি ভাষা নিয়ে নাগার সংকোচ, তাই বলিউডকে না!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:35 অপরাহ্ন 01, আগস্ট 2022
in বিনোদন
A A
Smiling man with crossed arms outdoors in natural setting. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ এক দশক ধরে ভারতীয় দক্ষিণী সিনেমাতে অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা নাগা চৈতন্য। তবে এবার প্রথমবারের মত আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখতে যাচ্ছেন দক্ষিণী এই তারকা।

কিন্তু অভিনয়ের এই দীর্ঘ ক্যারিয়ারে এত দিন পর কেন বলিউড সিনেমাতে অভিনয় করলেন নাগা, সেই কারণ জিজ্ঞেস করতেই লজ্জা পেলেন অভিনেতা। জানালেন, ভাষার সমস্যার কারণেই নাকি এত দেরি হল!

‘জোশ’ এবং ‘ইয়ে মায়া চেসভে’-র সাফল্যের পর ইতিমধ্যেই দক্ষিণী তারকা হিসাবে নিজের জায়গা করে নিয়েছেন নাগা। ‘মাজিলি’ এবং ‘লাভ স্টোরি’ সহ আরও বেশ কয়েকটি জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। তবে হিন্দি ছবির প্রস্তাব সযত্নে এড়িয়ে গিয়েছেন সব সময়ই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগাকে যখন জিজ্ঞেস করা হয়, কেন এত দেরি হল হিন্দি ছবিতে আসতে? ঠিক তখনই খানিকটা ইতস্তত করে অভিনেতা বলেন, “আসলে আমি চেন্নাইয়ে বড় হয়েছি। পরে হায়দরাবাদে চলে এসেছি। তাই, হিন্দিটা ভাল করে রপ্ত হয়নি। এই নিয়েই দীর্ঘ দিন সংকোচে ছিলাম আমি। নিরাপত্তাহীনতায় ভুগেছি। সে কারণেই যখন আমি কোন হিন্দি ছবির প্রস্তাব পেয়েছি, সেটাতে যুক্ত হতে পারিনি।”

তাহলে ‘লাল সিং চাড্ডা’-কে কেন হ্যাঁ করলেন? এর উত্তরে নাগা জানান, “যখন আমি ‘লাল সিং চাড্ডা’-র প্রস্তাব পেয়েছিলাম তাদেরও একই কথা বলেছিলাম। তবে তারা জানালেন, কোন অসুবিধা নেই। কারণ, আমাকে একজন দক্ষিণী ভারতীয়ের চরিত্রেই নেওয়া হবে। আমি যেমন করে হিন্দি বলি, তেমনটাই ওরা চাইছেন। তাই এটা হয়ে গেল। আসলে আমি যে একেবারেই হিন্দি বলতে পারি না, তা নয়। আমার হিন্দি বুলির মাঝে তেলুগু শব্দ ঢুকে পড়ে। এই ছবির নির্মাতারা তাতে খুব খুশি।”

আসন্ন ‘লাল সিং চাড্ডা’ ছবিতে আমির খান, নাগা চৈতন্য ছাড়াও রয়েছেন কারিনা কাপুর খান, মোনা সিং ও নেগার খান। ১৯৯৪ সালে টম হ্যাঙ্কসের বিখ্যাত ছবি ফরেস্ট গাম্পের রিমেক এই ছবি। ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

Tags: আমির খাননাগা চৈতন্যমোনা সিংলাল সিং চাড্ডা
Previous Post

স্ত্রী চাইলেন ৪ উইকেট, শামসি নিলেন ৫ উইকেট

Next Post

আগস্ট এলেই বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়: শেখ পরশ

Next Post
বিএনপি বিরোধী সমাবেশে নেতাকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্ট এলেই বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়: শেখ পরশ

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ৮৭ নতুন ডেঙ্গু রোগী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT