চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেগুন, ঢেরস ও গমকে বহুব্রিহী জাতে রূপান্তর করেছেন ড. আবেদ চৌধুরী

পলাশ চৌধুরী by পলাশ চৌধুরী
1:30 অপরাহ্ন 30, জানুয়ারি 2025
in জনপদ, মৌলভীবাজার
A A
বৈঠক ও আলোচনা সভায় অংশগ্রহণকারীরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশিষ্ট জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী বলেছেন, ধান, বেগুন, ঢেরস ও গমকে বহুব্রিহী জাতের ধানে রূপান্তর করেছি। অন্যান্য ফসলকে কমপ‌ক্ষে পঞ্চব্রিহী করতে না পারলেও তৃ-ব্রিহী ও চর্তুব্রিহী করার কাজে আমরা নিয়োজিত রয়েছি।

বুধবার (২৯ জানুয়ারি) মৌলভীবাজা‌র জেলার রাজরনগর উপজেলার কাউয়াদিঘী হাওরে বৃক্ষ রোপণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মৌলভীবাজা‌রের কুলাউড়া উপজেলার বাসিন্দা ড. আবেদ বহু‌ব্রিহী বা পঞ্চব্রিহী বুঝাতে গিয়ে বলেন, পঞ্চব্রিহী যে প্রসেসটা পূর্ণতা লাভ করেছে। আমরা একশ’র বে‌শি ‘ভেরাইটি’ তৈরি করেছি।  সব কিছু এখনো আমার গ্রামে গ‌বেষণায় রয়ে গেছে। এটাকে আমরা সারাদেশে ছড়িয়ে দেবো। সেই আয়োজনটি আমরা করছি, যাতে বীজ অনেক বেশি বৃদ্ধি হয়। তিনি বলেন, বীজগুলোর আলাদা ‘এগ্রোন‌মি’ রয়েছে। এর পরিচর্যা লাগবে। এটা সম্পূর্ণ নতুন একটা ‘এগ্রোন‌মি’। ড. আবেদ বলেন, এই ‘এ‌গ্রোন‌মি’  ৮৭ হাজার গ্রামে ছড়িয়ে দিতে হবে। একটা প্রাইভেট মডেলে সরকারের কোন সহযোগিতা না নিয়ে যাতে করা যায়, সেই চেষ্টায় আমি নিয়োজিত রয়েছি।

কাউয়াদিঘী হাওর রক্ষা আন্দোলন’র আহবায়ক আসম সালেহ সোহেলের সভাপতিত্বে সদস্য সচিব এম খছরু চৌধুরী’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এমএ আহাদ, অধ্যক্ষ তোফায়েল আহমদ,  মো. আব্দুল ওয়াদুদ, তাহমিদ আনাম চৌধুরী, সায়মন রূম্পা,  বদরুল হোসেন, আলমগীর হোসেন, মোঃ মোকাম্মিল হক, মো. আবুল হাসনাত, বিপ্লব ধর।

ড. আবেদ চৌধুরী আরও বলেন, আমার আবিস্কার বহু‌ব্রিহী বা পঞ্চ‌ব্রিহী বীজ মাঠে এসেছে। তিনি বলেন, বৃহত্তর কুলাউড়াকে টার্গেট করে আমরা কাজ করছি।

তিনি কিভাবে বীজকে পঞ্চব্রিহী’র ফর্মুলায় আনলেন এক প্রশ্নের জবাবে ড. আবেদ বলেন, ধান কাটার পর ধানের অবশিষ্ট অংশ থেকে নতুন ধান গাছ গজায় বা বেড়ে উঠে। এভাবে যে ধান গাছগুলো ভালভাবে বেড়ে উঠে, সেগুলো আমরা আলাদাভাবে সনাক্ত করছি। তারপর একটাকে আরেকটার সাথে সংকরায়ন বা  ‘ক্রস’ করেছি। এভা‌বে প্রতি‌দিনই আমার প্রচেষ্টা অব‌্যহত রে‌খে‌ছি।

খাদ্য সংকটের বিশ্বে বাংলাদেশকে খাদ‌্য সংকট মোকা‌বিলায় নিমগ্ন ড.আ‌বেদ। আগামীর বিশ্বে  বাংলাদেশকে এগিয়ে দিতে নিরন্তর কাজ ক‌রে চ‌লে‌ছেন দেশ‌প্রেমিক এই বিজ্ঞানী।

Tags: ধান চাষমৌলভীবাজার
Previous Post

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত থাকবে বাংলা একাডেমি: মহাপরিচালক

Next Post

৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা

Next Post
বৃষ্টির কারণে গাড়ির জানালা দিয়ে সূর্যোদয় দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা

জায়েদ জিমে ব্যায়াম করছেন, স্বাস্থ্য সচেতনতা দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিছুটান নেই, তবে যে কষ্ট জায়েদকে বেশি পীড়া দেয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT