চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভ ডে-তে গড়ালো ভারত-পাকিস্তান মহারণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:50 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের জন্য আলোচনা করছে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ছিল। যেজন্য ম্যাচটির জন্য রিজার্ভ ডে সংযোজন করা হয় হুট করেই। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এসে হাজির সেই বৃষ্টিও। বৃষ্টির হানায় ভেস্তে গেছে মহারণ। ফলে লড়াই গড়িয়েছে রিজার্ভ ডে-তে। 

সোমবার রিজার্ভ ডে-তে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় গড়াবে ভারত-পাকিস্তান মহারণ। বৃষ্টি নামার আগে ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করেছিল ভারত। সেখান থেকেই শুরু হবে ম্যাচ। বিরাট কোহলি (৮) ও লোকেশ রাহুল (১৭) শুরু করবেন ভারতের ইনিংস। তবে সেদিনও বৃষ্টির সম্ভাবনা বেশি।

রোববার স্থানীয় সময় ৪টা ৫২মিনিটে বৃষ্টি হানা দেয় মাঠে। মুষলধারে বৃষ্টি হয় প্রায় দুইঘণ্টা। বৃষ্টি থামার পর লড়াইয়ে ফেরার জন্য মাঠ প্রস্তুতে লেগে পড়েন গ্রাউন্ড স্টাফরা। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার ফলে প্রায় খেলার উপযুক্ত হয় মাঠ। ধারণা করা হয়েছিল, স্থানীয় সময় রাত নয়টা থেকে ফের গড়াবে লড়াই। তবে ৮টা ৪০মিনিটে ফের হানা দেয় বৃষ্টি। পরে মহারণ স্থগিত করে রিজার্ভ ডে-তে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাওয়ার প্লে-তে সিদ্ধান্তের সঠিকতা প্রমাণ করতে পারেননি না কোনো পেসারই। সাথে ছিল পাকিস্তানের বাজে ফিল্ডিংয়ের মহড়া।

ব্যাটে নেমে পাকিস্তানের বিপক্ষে ওপেনিং জুটিতে ঝড় তোলে ভারত। ডানহাতি দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল পাত্তাই দেননি পেসার শাহিন আফ্রিদি, নাসিম ও ফাহিম আশরাফকে। চার-ছয়ের ফুলঝুরিতে ১৩ ওভার ২ বলে দলীয় শতরান পূর্ণ করেন ভারত।

ক্যারিয়ারে ৮ম ফিফটি তুলে নেন ২৪ বর্ষী গিল। ৩৭ বলে ফিফটি করার পথে বাউন্ডারি মেরেছেন ৪টি। থেমে ছিলেন না রোহিত শর্মাও। ভারত অধিনায়ক প্রথম ওভারে ছক্কা মেরে রানের খাতা খোলেন। দেখেশুনে খেলতে থাকা রোহিত ১৩তম ওভারে এসে শাদাব খানের বলে দুটি ছক্কা হাঁকান। ৪২ বলে শাদাবকে আরও একটি ছক্কা হাঁকিয়ে ফিফটি তুলে নেন।

১৬.৪ ওভারে প্রথম সাফল্যের দেখা পায় পাকিস্তান। রোহিত শর্মাকে ফাহিম আশরাফের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান শাদাব খান। ৪৯ বলে ৫৬ রান করে ফেরেন ভারতীয় অধিনায়ক। পরের ওভারে দ্বিতীয় আঘাত হানেন শাহিন শাহ আফ্রিদি। আঘা সালমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শুভমন গিল। ৫২ বলে ৫৮ রান করে যান।

Tags: আফ্রিদিএশিয়া কাপএশিয়া কাপ-২০২৩কোহলিগিলনাসিমপাকিস্তানবাবররিজার্ভ ডেলিড স্পোর্টস
Previous Post

প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সম্পর্কে যা বললেন আইনমন্ত্রী

Next Post

২৫ বিঘার বেশি জমি হলেই দিতে হবে উন্নয়ন কর, নতুন আইন পাস

Next Post
সবুজ কৃষি জমি ও নদীর দৃশ্য, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ বিঘার বেশি জমি হলেই দিতে হবে উন্নয়ন কর, নতুন আইন পাস

আলুর সংকট ও দাম বাড়ার খবর, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দেশে আলুর সংকট নেই, মুনাফালোভী চক্র দাম বাড়াচ্ছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT