দেশে আলুর সংকট নেই, মুনাফালোভী একটি চক্র আলু মজুদ করে দাম বৃদ্ধি করছে দাবি বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের। এখানে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের কোনো দায় নেই, তবে কারা সিন্ডিডিকেট করে আলুর দাম বাড়াচ্ছে সরকার চাইলে সেসব তথ্য দেয়া হবে বলে জানিয়েছেন এসোসিয়েশনের সভাপতি। আলুর কেজি ৩৬ টাকার বেশি হওয়া উচিত নয় মন্তব্য করে সরকারকে অতি মুনাফাকারী ব্যবসায়ীদের কাছ থেকে রাজস্ব আদায়সহ শাস্তির আওতায় আনার দাবি তাদের। তবে সাধারণ ভোক্তাদের চাওয়া আলুর দাম কোনভাবেই ২০ টাকার বেশি হওয়া উচিত নয়।







