চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:43 অপরাহ্ন 04, এপ্রিল 2026
in বিনোদন
A A

২০০৫ সালের ডিসেম্বরে এনজিও কর্মী হিসেবে আফগানিস্তানে চাকরি করতে গিয়েছিলেন যশোরের নূর ইসলাম। সেখানে তিনি তালেবানদের কাছে ৮৪ দিন বন্দী থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েন। নূরের সঙ্গে ঘটে যাওয়া কাহিনি অবলম্বনেই নির্মিত হয়েছে রেদওয়ান রনির সিনেমা ‘দম’।

শনিবার সন্ধ্যায় এই সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত হন আফরান নিশো, পূজা চেরী, নির্মাতা রেদওয়ান রনি ও প্রযোজক শাহরিয়ার শাকিল। তাদের সঙ্গে বিশেষ চমক হিসেবে সংবাদ সম্মেলনে উপস্থিত হন নূর নামের ওই ব্যক্তি!

মূলত শূন্য দশকের মাঝামাঝিতে তার সঙ্গে ঘটে যাওয়া বাস্তব কাহিনিই ‘দম’ এর মাধ্যমে সিনেমার পর্দায় ফুটিয়ে তুলেছেন আফরান নিশো!

সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, যশোরের নূর ইসলাম সিনেমাটি দেখেছেন উত্তরার সেন্টার পয়েন্ট-এর স্টার সিনেপ্লেক্সে। শনিবার (৪ এপ্রিল) বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে সবাইকে বাস্তবের নূরের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়।

এ সময় নিশো নূরের গল্প বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি সরাসরি জানান, তিনিও রক্ত মাংসে গড়া মানুষ। এরপরই কান্না শুরু করেন এই অভিনেতা।

নিশো আরও জানান, চরিত্রের প্রয়োজনে তিনি নূরের গ্রামে গিয়েছিলেন এবং তার বাবা ও ভাইয়ের কাছ থেকে গল্পও শুনেছেন। তার বাবা হোক বা ভাই হোক সবাই মানুষ। তিনি নূরের জীবন গভীরভাবে উপলব্ধি করতে পারেছেন।

নিশো জানান, কীভাবে এই সিনেমার গল্পটি তাকে আকৃষ্ট করেছে এবং চরিত্রের প্রয়োজনে তিনি কী কী করেছেন। পরিশেষে দর্শকদের উদ্দেশে আফরান নিশো আহ্বান জানান তারা যেন সিনেমাটি দেখেন এবং নূরের জীবনের বাস্তব লড়াইটা উপলব্ধি করেন।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝেও ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মন্তব্য থেকে বোঝা যায় নিশোর এই ভিন্নধর্মী চরিত্র দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। সিনেমার নির্মাতা ও প্রযোজনা সংস্থা চরকি এবং আলফা আইয়ের রেদওয়ান রনি ও শাহরিয়ার শাকিল গল্পটি পর্দায় নিখুঁতভাবে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেছেন।

অন্যদিকে এই সিনেমায় নিশোর বিপরীতে নায়িকা হিসেবে পূজা চেরীর উপস্থিতিও দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

Tags: দমনূররেদওয়ান রনিলিড বিনোদনসিনেমা
Previous Post

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

Next Post

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

Next Post

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT