চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় রাউন্ডে যাদের নিয়ে যাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের এপ্রিলে এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ বাছাইপর্বে তুর্কমেনিস্তান এবং সিঙ্গাপুরকে হারিয়েছিল বাংলাদেশ। তাতে বাছাইপর্বের দ্বিতীয় ধাপে খেলা নিশ্চিত করেছিল লাল সবুজের দল। ভিয়েতনামে আগামী ২০-২৪ সেপ্টেম্বর হতে চলা দ্বিতীয় রাউন্ডের জন্য ঘোষণা করা হয়েছে ২৩ সদস্যের বাংলাদেশ দল।

বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় দল। বাছাইয়ের প্রথম পর্বের দল থেকে এবার একটি পরিবর্তন এসেছে। প্রথমবার জায়গা পেয়েছেন প্রতিমা মুন্ডা। ডিফেন্ডার রুমা আক্তারকে অধিনায়ক করে সাজানো হয়েছে দল। সহ-অধিনায়ক আরেক ডিফেন্ডার জয়নব বিবি রিতা।

হেড কোচের দায়িত্বে থাকছেন মাহবুবুর রহমান লিটু। সহকারী কোচ মাহমুদা আক্তার এবং গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ। টিম ম্যানেজার হিসেবে দলের সঙ্গে যাবেন মোহাম্মাদ নুরুল ইসলাম।

বি-গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফিলিপিন্স ও স্বাগতিক ভিয়েতনাম। সব ম্যাচের ভেন্যু হ্যানোয়তে অবস্থিত ভিয়েতনামের যুব ফুটবলের ট্রেনিং সেন্টারের ইয়ানমার ফিল্ড। শক্তি, সামর্থ্য ও র‍্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশের সঙ্গে দলগুলোর রয়েছে আকাশ-পাতাল তফাৎ।

ফিফার প্রকাশিত সবশেষ র‍্যাঙ্কিংয়ে ১১তম স্থানে আছে অস্ট্রেলিয়া। ভিয়েতমান ৩৪ ও ফিলিপাইন ৪৪তম স্থানে আছে। দলগুলোর চেয়ে বেশ পেছনে থাকা বাংলাদেশের অবস্থান ১৪২তম।

বাংলাদেশ ফুটবলের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ সংবাদ সম্মেলনে বললেন, ‘র‍্যাঙ্কিং কোনো ব্যাপার না। আশা করি ভালো করবে। যদিও দলগুলার পার্থক্য আছে। তারা বিশ্বকাপ খেকে। আমি বিশ্বাস করি তারা শতভাগ ভালো করবে।’

হেড কোচ মাহবুবুর রহমান লিটু বললেন, ‘আশা করি মেয়েরা প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে ভালো খেলার চেষ্টা করবে। আগে মারিয়া মান্ডা মতো যারা এই দলে খেলেছে, তাদের অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল। এই দলটা দ্বিতীয় রাউন্ডে উঠেছে। আশা করি হতাশ করবে না। দল স্বাভাবিক খেলা খেলতে পারলে ভালো কিছু হবে।’

অধিনায়ক রুমা বললেন, ‘আমাদের প্রস্তুতি অনেক ভালো। আমাদের লক্ষ্য তাদের সাথে ভালো খেলে বাছাইয়ের পরের রাউন্ডে যাওয়া। আমরা শতভাগ দিয়ে খেললে মাঠ থেকে ভালো কিছু নিয়ে ফিরব। প্রতিপক্ষ দলে অনেকে বিশ্বকাপে খেলা ফুটবলার আছে। আমরা ওদের থেকে কিছু শেখার চেষ্টা করব।’

বাংলাদেশ দল
গোলরক্ষক: জুই আক্তার,মাহলাথুই মারমা, সঙ্গীতা রানী দাস।
ডিফেন্ডার: অর্পিতা বিশ্বাস অর্পিতা, কানম আক্তার, প্রতিমা মুন্ডা, জয়নব বিবি রিতা (সহ-অধিনায়ক) রুমা আক্তার (অধিনায়ক), নাদিয়া আক্তার জুতি, ঋতু আক্তার।
মিডফিল্ডার: কানন রানী বাহাদুর, আরিফা আক্তার, মুক্তি আক্তার, ঐশী খাতুন, মুন্নি, নুসরাত জাহান মিতু, পূজা দাস।
ফরোয়ার্ড: মোসাম্মাৎ সাগরিকা, সুলতানা আক্তার, সুরভী আকন্দ প্রীতি, শ্রীমতি তৃষ্ণা রানী, থুইনুই মারমা, উমেলাহ মারমা।

বাংলাদেশের ম্যাচের সূচি
২০ সেপ্টেম্বর: বাংলাদেশ-ভিয়েতনাম (সন্ধ্যা ৬টা)
২২ সেপ্টেম্বর: বাংলাদেশ-ফিলিপিন্স (দুপুর ৩টা)
২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ-অস্ট্রেলিয়া (দুপুর ৩টা)

Tags: অস্ট্রেলিয়াফিলিপিন্সবাংলাদেশভিয়েতনামলিড স্পোর্টসস্কোয়াড
Previous Post

অধিকারের আদিলুর-এলানের ২ বছরের কারাদণ্ড

Next Post

দেশে ‘মুজিব’ এর মুক্তি নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী ও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ‘মুজিব’ এর মুক্তি নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

প্রফেসর মহিলার ছবি, হালকা পটভূমিতে, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবিতে ভর্তির অপেক্ষায় ৮ ফুটবলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT