চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিকারের আদিলুর-এলানের ২ বছরের কারাদণ্ড

শহীদুল্লাহ রাজু by শহীদুল্লাহ রাজু
5:58 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, আদালত
A A
বিচারক ও আইনগত উপকরণ সহ একটি গজল, স্কেল ও কোর্টের গজল. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসিরুদ্দিন এলানের ২ বছর কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরও ১ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ আদেশ দেন।

রায়ের বিরুদ্ধে অসন্তুষ্টি জানিয়ে উচ্চ আদালতে আপিল করার করার কথা জানিয়েছে আসামীপক্ষ।

জানা যায়, ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ৬১ জনের মৃত্যু হয়েছে মর্মে প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংগঠন অধিকার। এ ঘটনায় তথ্য বিকৃত ও বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা গোয়েন্দা পুলিশের মামলায় অধিকার সম্পাদক আদিলুর রহমান ও পরিচালক নাসিরুদ্দিনকে সাজা প্রদান করেছে আদালত।

এর আগে, তথ্যপ্রযুক্তি আইনের প্রথম মামলার রায়কে ঘিরে নিম্ন আদালতে জড়ো হন দেশ-বিদেশের মানবাধিকার কর্মীসহ বিভিন্ন দেশের হাইকমিশনার ও অ্যাম্বাসিডর প্রতিনিধিরা। এজলাসেও উপস্থিত হন তারা। এতে জোরদার করা হয় আদালতের নিরাপত্তা ব্যাবস্থা। দুপুর সোয়া দুইটায় রায় পড়া শুরু করেন বিচারক।

সাইবার ট্রাইব্যুনালের প্রথম মামলার রায়কে ঐতিহাসিক উল্লেখ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নজরুল ইসলাম শামিম বলেন, আসামিদের বিরুদ্ধে তথ্য বিকৃতি করে দেশের ভাবমূর্তি ক্ষুন্নের অপরাধ প্রমানিত হয়েছে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিচারিক আদালতে ন্যায় বিচার নিশ্চিত হয়নি উল্লেখ করে উচ্চ আদালতে আবেদন করার কথা জানিয়েছে আসামি পক্ষের আইনজীবী মো. রুহুল আমিন ভূইয়া।

Tags: ঢাকার সাইবার ট্রাইব্যুনাল
Previous Post

ভারতকে হারিয়ে শেষটা মধুর করতে চান সাকিব

Next Post

দ্বিতীয় রাউন্ডে যাদের নিয়ে যাচ্ছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় রাউন্ডে যাদের নিয়ে যাচ্ছে বাংলাদেশ

তথ্যমন্ত্রী ও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ‘মুজিব’ এর মুক্তি নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT