চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুব মেলা উদ্বোধনে উপদেষ্টা আসিফ মাহমুদ, চালু হবে এআই ট্রেনিং প্রকল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:36 অপরাহ্ন 02, নভেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
উপদেষ্টা আসিফ মাহমুদ যুব মেলা উদ্বোধন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলুন ও সাদা পায়রা উড়িয়ে যুব মেলা ২০২৪’র উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ (শনিবার) বিকেল ৩টা ১৫ মিনিটে বাংলা একাডেমি প্রঙ্গণে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ মেলার উদ্বোধন করেন তিনি। এবারের যুব মেলায় সারাদেশ থেকে আগত ১১২ জন উদ্যোক্তা ১১২টি স্টলে তাদের পণ্য সম্ভার নিয়ে বসেছেন।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমাদের সরকার ১ কোটি ৮০ লাখ বেকারকে সহযোগিতা করবে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের শক্তিকে কাজে লাগাতে হবে।

তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, উদ্যোক্তা হতে যুব ঋণ দেবে যুব উন্নয়ন অধিদফতর। এ ছাড়া সরকার ও জনগণের মধ্যে দূরত্ব কমানো হবে।

তিনি আরো বলেন, পার্ট টাইম ট্রাফিকের দায়িত্ব পালন করতে ট্রাফিক পুলিশের সহায়ক পুলিশ নিয়োগ দেবে সরকার। সরকারের সব জায়গায় তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রদত্ত প্রশিক্ষণগুলো আধুনিকায়ন করে যুগোপযোগী করা হবে। এআই’র (কৃত্রিম বুদ্ধিমত্তা) উপর ট্রেনিং প্রজেক্ট চালু করা হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদীর বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমসহ মন্ত্রণালয়য় ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: আসিফ মাহমুদ
Previous Post

আগাম ভোটে এগিয়ে কমলা হ্যারিস

Next Post

টি-টুয়েন্টিতে অধিনায়কত্ব প্রসঙ্গে যা বললেন হৃদয়

Next Post
বাংলাদেশি ক্রিকেটার হৃদয় সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টিতে অধিনায়কত্ব প্রসঙ্গে যা বললেন হৃদয়

মোহাম্মদপুর এলাকার মানচিত্র, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় গত দুই মাসে খুন ১৯২ জন, শুধু মোহাম্মদপুরেই ২১!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT