চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় গত দুই মাসে খুন ১৯২ জন, শুধু মোহাম্মদপুরেই ২১!

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
8:40 অপরাহ্ন 02, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
মোহাম্মদপুর এলাকার মানচিত্র, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে গত সেপ্টেম্বর ও অক্টোবরে ১৯২ জন খুন হয়েছেন। এর মধ্যে কেবল মোহাম্মদপুরেই খুনের ঘটনা ঘটেছে ২১টি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বর ও অক্টোবরে (অক্টোবরের ২৩ তারিখ পর্যন্ত) রাজধানীতে ১৯২ জন খুন হয়েছেন। শুধু মোহাম্মদপুরেই ২১টি খুনের ঘটনা ঘটেছে। গত বছরের সেপ্টেম্বরে রাজধানীতে খুনের ঘটনা ছিল ১১টি, অক্টোবরে ১৯টি।

এরপর সেনাবাহিনীর তরফ থেকে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে অভিযান জোরদার এবং থানা পুলিশের তরফে তৎপরতা বাড়ানোর কথা বলা হয়। যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের তিন দিনে (২৬ অক্টোবর থেকে) গ্রেপ্তার হয় শতাধিক।

পুলিশের একাধিক সূত্র বলছে, অন্তর্বর্তী সরকার এসে ঢাকা মহানগর পুলিশের মাঠপর্যায়ে ব্যাপক রদবদল করে। এখন ঢাকার থানাগুলোতে পুলিশের বড় অংশই ঢাকার বাইরে থেকে আসা। তারা রাজধানীর বিভিন্ন অলিগলি এখনো ঠিকমতো চেনে না। এ ছাড়া রাজধানীতে তাদের সোর্সও (তথ্যদাতা) এখনো গড়ে ওঠেনি। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের বেগ পেতে হচ্ছে।

ডিএমপির তথ্য বলছে, গত ৯ মাসে ঢাকার বিভিন্ন থানায় খুনের মামলা হয়েছে ৪০২টি, এর মধ্যে সেপ্টেম্বরেই হয়েছে সর্বোচ্চ ১৪৮টি। এছাড়া অগাস্টে ১১৯টি, জুলাইয়ে ৫৯টি, জুনে ১৩, মে মাসে ১৬, এপ্রিলে ১৪, মার্চে ১৮, ফেব্রুয়ারিতে ৪ আর জানুয়ারিতে হত্যা মামলা হয়েছে ১১টি।

এছাড়া গত ৯ মাসে দস্যুতার ১৬২টি, ডাকাতির ২৪টি, অপহরণের ৭২টি এবং চুরির ঘটনায় মামলা হয়েছে ৪৬১টি। এর মধ্যে অগাস্ট-সেপ্টেম্বরে দস্যুতার মামলা ১৮টি, ডাকাতি ৯টি, অপহরণের ৩৩টি এবং চুরির মামলা হয়েছে ৪৮টি।

তবে পুলিশি ঝামেলা এড়াতে চুরি-ছিনতাইয়ের মত ঘটনায় পুলিশের কাছে যান না অনেকেই। এ কারণে অপরাধের সঠিক চিত্র মামলার এই পরিসংখ্যানে উঠে আসে না।সেনা সদস্য ও আটক ব্যক্তি ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ ডিএমপির এক কর্মকর্তা বলেন, মাসভিত্তিক খুনের মামলার পরিসংখ্যানের হিসাবে অগাস্টে ও সেপ্টেম্বরে অনেক বেশি মামলা হয়েছে। ওই দুই মাসে খুনের মামলা হয়েছে মানেই ওই মাসগুলোতেই খুনের ঘটনা ঘটেছে এমন নয়।

রোজকার চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনায় অতিষ্ঠ হয়ে মোহাম্মদপুরে একদল মানুষ ২৬ অক্টোবর বিকালে থানায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয়। এর মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে থানায় অবস্থানের ঘোষণাও দেওয়া হয়।

মোহাম্মদপুর এলাকায় ‘অরাজক’ পরিস্থিতির জন্য পুলিশ স্বল্পতাকে দায় দিচ্ছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ জিয়াউল হক। তিনি বলেন, আমাদের ফাঁড়িগুলোতে এখন পর্যাপ্ত ফোর্স নেই। যানবাহন সংকটে ব্যাহত হচ্ছে টহল কার্যক্রম।
নিখোঁজের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা, মোহাম্মদপুরে পুলিশ অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ বিষয়টি নিয়ে জানতে চাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক চ্যানেল আই অনলাইনকে বলেন: রাজনৈতিক কারণ, ভৌগলিক অবস্থান, বিহারী ক্যাম্প ইত্যাদি নানা কারণে মোহাম্মদপুর আগে থেকেই রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোর একটি। রাজনৈতিক পালা বদলের পর সহিংসতা, পারস্পারিক সংঘাত এসব কাজে লাগিয়ে অপরাধীরা নিজেদের ব্যবহার করেছে।

তিনি বলেন, পুলিশ এখনো নিজেদের গুছিয়ে নিতে পারেনি। তারা জনগণের প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে পারেনি। কাঠামোগত দিক থেকেও তারা এখনো স্বচ্ছভাবে দায়িত্ব পালন করতে পারছে না।

এদিকে ছিনতাই বাড়লেও আইনশৃঙ্খলার অবনতি দেখছে না ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অপরাধে জড়িতরা যেখানেই থাকুক, ছাড় পাবে না বলে জানান কর্মকর্তারা।সন্ত্রাসী গ্রেপ্তার, পুলিশ ও সশস্ত্র বাহিনী উপস্থিত, ধৃতদের সঙ্গে অস্ত্র ও মাদক উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, আগের যে ঘটনাগুলো ঘটেছে তার ভিত্তিতে আমরা কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছি। গত এক মাসে, রাজধানীতে চুরি, ছিনতাই, ডাকাতির অভিযোগে যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছে কয়েক শ অপরাধী।

গত সোমবার এক বিজ্ঞপ্তিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং, ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান জোরদার করতে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দিয়েছেন।

Tags: খুনডিএমপিমোহাম্মদপুর
Previous Post

টি-টুয়েন্টিতে অধিনায়কত্ব প্রসঙ্গে যা বললেন হৃদয়

Next Post

বিমানবন্দর এলাকায় অক্টোবরে ৭৮ ছিনতাইকারী গ্রেপ্তার

Next Post
অভিযুক্ত ছিনতাইকারীদের গ্রেপ্তার, পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দর এলাকায় অক্টোবরে ৭৮ ছিনতাইকারী গ্রেপ্তার

শহিদ পরিবার ও আহতদের জন্য অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা প্রদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT