প্রশ্নাতীত বিশ্বাসযোগ্যতা অর্জন না করে নির্বাচনে ইভিএম ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদ এবং কয়েকজন বিশিষ্ট নাগরিক। সুশাসনের জন্য নাগরিক- সুজন এর আলোচনায় তারা বলেছেন, জাতীয় নির্বাচনে ১শ৫০টি আসনে ইভিএম ব্যবহারের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো বিবেচনায় রাখতে হবে। জান্নাতুল বাকেয়া কেকার রিপোর্ট।








