চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আসা যাওয়ার মাঝে’ নির্মাতার নতুন ছবি ভেনিসে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:57 পূর্বাহ্ন 27, জুলাই 2021
in বিনোদন
A A
নতুন বাংলা ছবি 'আসা যাওয়ার মাঝে' ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার মেধাবী নির্মাতা বিক্রম আদিত্য সেন। একে একে নির্মাণ করেছেন ‘আসা যাওয়ার মাঝে’ এবং ‘জোনাকি’ নামে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। দুটি ছবিই বাংলা ভাষাভাষি মানুষের কাছে পেয়েছে দারুণ গ্রহণযোগ্যতা। এবার তৃতীয় ছবির ঘোষণা দিলেন নির্মাতা, সেই সঙ্গে জানালেন আরো একটি চমকপ্রদ খবর!

বিক্রম আদিত্যের তৃতীয় ছবির নাম ‘ওয়ান্স আপন এ টাইম ইন কলকাতা’। যার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে আসন্ন ৭৮তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। গৌরবময় ও প্রাচীন এই চলচ্চিত্র উৎসবে ভারতের একমাত্র সিনেমা হিসেবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি।

ভেনিসে প্রদর্শিত 'আসা যাওয়ার মাঝে' সিনেমার পোস্টার, ডাইনোসর ও দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ ভারতের সিনেমা হলেও এতে পর্দার সামনে ও পেছনে কাজ করেছেন বাংলাদেশের একাধিক ব্যক্তি। এরমধ্যে পর্দার সামনে দেখা যাবে ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত অভিনেত্রী রিকিতা নন্দীনি শিমুকে, এবং শিল্প নির্দেশনায় কাজ করেছেন ‘তাকদীর’ এর শিল্প নির্দেশক সাদ্দাম খন্দকার জয়।

চ্যানেল আই অনলাইনকে জয় জানান, ২০১৮ সালে ‘ওয়ান্স আপন এ টাইম ইন কলকাতা’র প্রি-প্রোডাকশনে যুক্ত হই, সে বছরের শেষ দিকে কলকাতা ও এর আশপাশে সিনেমাটির শুটিং শুরু হয়। দারুণ একটা টিমের সাথে কাজের অভিজ্ঞতাও দুর্দান্ত।

তিলোত্তমা শহর কলকাতাকে নিয়ে বিক্রম আদিত্য’র নতুন এই সিনেমার গল্প। শহরে হারিয়ে যাওয়া সেই প্রিয় বিষয়গুলো খোঁজার চেষ্টায় নাকি দেখানো হয়েছে সিনেমায়। ছবির গল্পেও তার চরিত্র ইলাও ঠিক তার পুরনো শহরটিকে খুঁজছে, তার ছোটবেলাকে খুঁজছে। পুরনো শহরটাকে খোঁজার তাগিদ এল কীভাবে?

নির্মাতার ছবি ভেনিসে, নির্মাতা হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
নির্মাতা বিক্রম আদিত্য

কলকাতার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিক্রম আদিত্য বলেন, ফিল্মের ধারণার জীবাণুটি আমার কাছে এসেছিল যখন আমি প্রথম দেখেছিলাম যে প্রায় পাঁচ বছর আগে আইকনিক সায়েন্স সিটি ডাইনোসরটির উপরে ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছিল।

এক বিবৃতিতে আদিত্য জানিয়েছেন, এই ফিল্মটি কলকাতা শহর এবং এর জনগণের জন্য ব্যক্তিগত অনুভূতি এবং আবেগের সমাপ্তি। বিশেষত এটি দ্রুত পরিবর্তিত বিশ্বের দিকে নজর দেওয়ার চেষ্টা করে। সত্যিকারের চরিত্র এবং বাস্তব ঘটনাবলী যা আমার অতীতের ‘কমিউনিস্ট’ শহরের বিভিন্ন স্তরকে দেখানো হয়েছে, যা হয়তো কিছু মাত্রায় বেদনাদায়ক, কিন্তু তবুও তাতে আশা এবং আনন্দ ছিল। ফিল্মটি বিস্তৃত মহানগরীতে শ্বাস নিতে-নিতে হাঁপাতে থাকা মানুষের আকাঙ্ক্ষা ও সংগ্রামকে তুলে ধরে।

নির্মাতার নতুন ছবি 'আসা যাওয়ার মাঝে' ভেনিসে প্রদর্শিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ
বিক্রম আদিত্যের দ্বিতীয় সিনেমা ‘জোনাকি’র একটি দৃশ্য

ছবিতে বাংলাদেশের শিমু ছাড়াও অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র, ব্রাত্য বসু, সত্রাজিৎ সরকার, অরিন্দম ঘোষ, অনির্বাণ চক্রবর্তী এবং নবাগত শায়ক রায় প্রমুখ।

ছবিটির চিত্রগ্রহণে ছিলেন পাম ডি’অর বিজয়ী গোখান তিরিয়াকি এবং সংগীতায়োজন করেছেন ডাচ সুরকার মিনকো এগার্সম্যান।

Tags: অনির্বাণ চক্রবর্তীব্রাত্য বসুভেনিসলিড বিনোদনশ্রীলেখা মিত্রসিনেমা
Previous Post

টোকিওয় রোমান সানার ‘এক পয়েন্টের’ জন্য স্বপ্নভঙ্গ

Next Post

খুলনার চার হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু

Next Post
খুলনা জেলার হাসপাতালগুলোতে রোগী ও স্বজনদের ভিড়, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনার চার হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু

বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ব্যক্তিদের গ্রুপ ছবি, সবাই হাসিমুখে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

'ভিউ নয়, মানুষের ভালোবাসা গুনতে গুনতে আমি ক্লান্ত'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT