চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভিউ নয়, মানুষের ভালোবাসা গুনতে গুনতে আমি ক্লান্ত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:59 অপরাহ্ন 27, জুলাই 2021
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ব্যক্তিদের গ্রুপ ছবি, সবাই হাসিমুখে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

“ভিউ গোনার সময় কই? ভালোবাসা গুনতে গুনতে আমি ২৪ ঘন্টার মধ্যেই ক্লান্ত। শুধুই হিট নাটক বা ফিকশন নির্মাণ করা আমার একমাত্র লক্ষ্যও না! কিন্তু রোমান্টিক-কমেডির যুগে ফ্যামিলি ড্রামার জয় হয়তো এভাবেই হয়!”

ঈদে সম্প্রচারিত ‘মায়ের ডাক’ নাটকের অভাবনীয় সাড়ায় সোমবার বিকেলে এমন মন্তব্যই করেছেন জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ।

তার বানানো এই নাটকটি ব্যাপক সাড়া ফেলেছে। ইউটিউবের হাজার ইতিবাচক মন্তব্য ও নাটকের সমালোচকরাও বান্নাহর ‘মায়ের ডাক’ দেখে প্রশংসা করছেন।

তিন ভাইয়ের মধ্যে বিভিন্ন কারণে ঝগড়া, সেই কারণে মায়ের শেষ বয়সে তিন সন্তানের সাথে দূরত্বের জেরে মাকে ফেলে বিদেশ পাড়ি জমানো- গতানুগতিক ধারার বাইরে এমন গল্প কেন্দ্র করে ঈদের নাটক বানিয়ে আলোচনায় এসেছে নাটক ‘মায়ের ডাক’। আকবর হায়দার মুন্নার গল্পে এ নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ।

কৃতজ্ঞা প্রকাশ করে বান্নাহ বলেন, মহান আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। মাকে নিয়ে গড়া গল্পের জয় হচ্ছে। অগণিত মানুষের ভালোবাসা পাচ্ছে, আবেগে ভাসাচ্ছে, চোখ থেকে অশ্রু গড়াচ্ছে, আনমনে মুখে হাসির ঝলক আনছে, হাজারে হাজারে অনুভূতির পসরা সাজিয়ে লেখনীতে সয়লাব হচ্ছে ফেসবুক এর দেয়াল কিংবা ইউটিউব এর মন্তব্যের বাক্স।

তিনি বলেন, দর্শকের ভালোবাসা আর ভালোবাসা পাচ্ছি। এসবের কোন মূল্য হয় না। ভিউস নামক ঠুনকো সংখ্যায় ভালোবাসা আটকানো যায় না। ভিউ যেখানে খুবই নগন্য একটি শব্দ ছাড়া কিছুই নয়। আমি এবার না হয় আওয়াজ দিয়েই বলছি, ভিউ গোনার টাইম নাই ভাই, ভালোবাসা গুনতে গুনতে আমি ২৪ ঘন্টার মধ্যেই ক্লান্ত।

ইউটিউব থেকে নাটকটি দেখে আবেগ আপ্লুত হয়ে মন্তব্য করছেন হাজার হাজার দর্শক। তারা তাদের অনুভূতি লিখছেন কমেন্ট বক্সে যা চোখ এড়ায়নি।

‘মায়ের ডাক’ নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন প্রবীন অভিনেত্রী দিলারা জামান। তিন ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন তাহসান খান, তৌসিফ মাহবুব, জোভান। তাদের সঙ্গে ছিলেন মম, তাসনিয়া ফারিণ এবং কেয়া পায়েল। আরেক চরিত্রে দেখা গেছে শাহেদ আলীকে।

ঈদুল আযহায় ১০টি নাটক পরিচালনা করেছেন বান্নাহ। প্রকাশ পেয়েছে সুইপারম্যান, দ্য টিচার, মায়ের ডাক, হোম পলিটিক্স। প্রত্যেকেটি কাজ প্রশংসা অর্জন করেছে।

তবে ‘মায়ের ডাক’ থেকে হাজারও মানুষের প্রশংসা পেয়ে পরিচালক বান্নাহ নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। তিনি বলেন, মানুষের প্রশংসা নিতে নিতে আমি ক্লান্ত৷ আনন্দে আমার কয়েকবার চোখ ভিজে গেছে। অনেকে আমাকে জানাচ্ছে, ভুল বোঝাবুঝির জন্য মাকে গিয়ে সরি বলছেন। বিশেষ করে প্রবাসীরা এ নাটক দেখে মায়ের কাছে যেতে চাইছেন।

বান্নাহ বলেন, আরেকটি সুখের অভিজ্ঞতা পরিবার নিয়ে সবাই কাজটি দেখছেন। একে অন্যকে দেখতে সাজেস্ট করছেন। নাটকটি দেখার পর মানুষ স্বেচ্ছায় শেয়ার করছেন। আবেগ মিশ্রিত কথায় ক্যাপশন লিখছেন। ২৩ ঘণ্টায় মিলিয়ন ভিউস অতিক্রম করেছে। এই আনন্দের চেয়ে বড় হাজার হাজার ইমোশনাল মন্তব্য আমাকে ছুঁয়ে যাচ্ছে।

Tags: জোভানতাহসানতৌসিফদিলারা জামাননাটকফারিণবান্নাহমমমায়ের ডাকলিড বিনোদনসিনেমা
Previous Post

খুলনার চার হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু

Next Post

দেশ ও জনগণের জন্য সরকারি কর্মকর্তাদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ ও জনগণের জন্য সরকারি কর্মকর্তাদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা ল্যাপটপের সামনে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সজীব ওয়াজেদ জয়ের হাত ধরেই বিশ্বকে নেতৃত্ব দেবে বাংলাদেশ: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT