চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে: কৃষি সচিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষি সচিব মো. সেলিম খান। তিনি বলেছেন: দেশে সারের কোনো সংকট নেই। একটি গোষ্ঠী কৃত্রিমভাবে সংকট তৈরির চেষ্টা করছে। কৃষকের কাছে সার পৌঁছে দিতে সরকার যথাযথভাবে কাজ করে যাচ্ছে।

কৃষি সচিব বলেন: দেশে প্রতিবছর ৫৬ লক্ষ টন সার দিয়ে চাহিদা মেটানো হয়। এবার আরও দুই লক্ষ টন বেশি সার রাখা হয়েছে। কারণ, সারের নানাবিধ চাহিদা বেড়েছে। সুতরাং যারা বলে সারের সংকট, তারা সঠিক কথা বলছে না। দেশে সারের কোনো সংকট নেই।

চ্যানেল আই অনলাইনের সাথে আলাপকালে কৃষি সচিব মো. সেলিম খান এসব কথা বলেন।

তিনি জানান: কিছু ক্ষেত্রে সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হয়েছে। এ জন্য কয়েকজন উপসচিব ও যুগ্মসচিবের নেতৃত্বে সরকার মনিটরিং টিম এবং সেল করেছে। সংকট তৈরিকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ষড়যন্ত্রকারীদেরকে কোনভাবেই সফল হতে দেওয়া হবে না। কৃষকের কাছে নির্বিঘ্নে সার পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে।

মো. সেলিম খান বলেন: বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া অনেক ডিলারই পলাতক। সেসব জায়গায় নতুন করে ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে। প্রকৃত ব্যবসায়ীরা যাতে ডিলারশিপ পায় সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। নিরাপরাধ কোনো ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তারা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে।

কৃষি সচিব বলেন: আমরা দেখতে পাচ্ছি, অনেক ডিলার পর্যাপ্ত বরাদ্দ পেলেও সার উত্তোলন করছেন না। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু বিশেষ এলাকায় এসব সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে। সেই বিষয়গুলো সরকারের নজরদারিতে রয়েছে। এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. সেলিম খান আরও বলেন: প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রীসহ দায়িত্বপ্রাপ্ত সবাই কৃষকের কাছে নির্বিঘ্নে সার পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সুতরাং কৃষকের কাছে সার পৌছানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কোনভাবেই সফল হওয়া যাবে না। কৃষককে পর্যাপ্ত সার পৌঁছে দেওয়া সরকারের অগ্রাধিকার বিবেচনায় রয়েছে।

Tags: সার
Previous Post

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসানের এন্ট্রি

Next Post

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ: বাংলাদেশের গ্রুপে রোনালদো-বেলের দেশ, তিন দিনে খেলবে পাঁচ ম্যাচ

Next Post

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ: বাংলাদেশের গ্রুপে রোনালদো-বেলের দেশ, তিন দিনে খেলবে পাঁচ ম্যাচ

৩০ বলে সেঞ্চুরি, অভিষেক ঝড়ে তছনছ রেকর্ডবুক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT