চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ মাসের জেল জীবনে বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

জেলের ভেতরে বসে লিখলেন ১৫ নাটক, ৩ সিনেমা— দাবি অভিনেতা সিদ্দিকের

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
4:16 অপরাহ্ন 01, মে 2026
in - সেমি লিড, বিনোদন
A A
অভিনেতা সিদ্দিকের ছবি, তিনি সাদা পাঞ্জাবি ও কপালে টিপ পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক সময় ছিলেন জনপ্রিয় অভিনেতা। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়েছিলেন। টাঙ্গাইল ও ঢাকা থেকে একাধিকবার নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু পাননি। বলছি অভিনেতা সিদ্দিকুর রহমানের কথা।

২০২৪ সালের ৫ আগস্টের পর সবকিছু ওলটপালট হয়ে যায়। রাজনৈতিক এই পালাবদলের পর মামলায় জড়ায় এই অভিনেতার নাম। এমনকি মারধরের শিকার হয়ে ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার হন তিনি। প্রায় ১১ মাস জেলে ছিলেন।

অভিনেতা জানান, জেল থেকে ছাড়া পেয়েছেন গত ১৮ মার্চ। আর এই ১১ মাসের জেলজীবনই বদলে দিয়েছে তাকে, এমনটাই দাবি অভিনেতা সিদ্দিকের।

শুক্রবার বিকেলে চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে সিদ্দিকুর রহমান বলছিলেন,“জেলে ১০ মাস ২২ দিন ছিলাম। ওই সময়টা সঠিকভাবে ব্যবহার করেছি। তখন ভাবছিলাম আমি শিল্পী মানুষ। সময়টাকে কাজে লাগাই। আল্লাহই আমাকে পরিবর্তন করিয়েছেন।“

অভিনেতা বলেন,“আগে দ্বীনের কাজে সেভাবে লিপ্ত ছিলাম না। জেলে নিয়মিত কোরআন ধরলাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম। সেখান থেকে ধীরে ধীরে আমার মধ্যে পরিবর্তন আসে। আসলে জেলে প্রচুর চিন্তা করার টাইম পাওয়া যায়। আগের যেসব রুটিন ছিল সেটা পুরোটা পরিবর্তন হয়।”

অভিনেতার চেহারাতেও এসেছে পরিবর্তন

জেলে লেখা আছে ‘রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ’ এই লাইনটা সিদ্দিককে নাড়া দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “তারা যেহেতু জেলে নিরাপদে রাখবে আমি নিজেই আলোর পথ খুঁজে নিয়েছি। সেই সাথে জেলে বসে ১৫টি নাটক ও ৩টি সিনেমার গল্প লিখেছি। নিজের উপর একটি বই লিখেছি। জেল থেকে বের হয়ে এখনও আমার সেই ট্রমা কাটেনি। শারীরিক ও মানসিকভাবে আগের রুলসের মধ্যে যাচ্ছে।“

সিদ্দিকুর রহমান বলেন, আমি এখন পরিবারকে টাইম দিচ্ছি। ওখানে যে গল্পগুলো লিখেছি সেই কাজগুলো করবো, জেলে যাওয়ার দিন থেকে জেলজীবন ও আমার নিজের পরিবর্তন নিয়ে বই লিখছি সেই কাজগুলো গোছাচ্ছি। হয়তো কিছুদিন পর থেকে কাজ শুরু করবো।

Tags: অভিনেতা সিদ্দিকঅভিনেতা সিদ্দিকুর রহমানআওয়ামী লীগআন্দোলনজেলতারকাপুলিশরাজনীতিলিড বিনোদনসিদ্দিকসিনেমা
Previous Post

লিটনের প্রতি কৃতজ্ঞতা শামীমের

Next Post

শ্রমিকরাই অর্থনীতির চালিকাশক্তি: রাষ্ট্রপতি

Next Post
শ্রমিকরাই অর্থনীতির চালিকাশক্তি: রাষ্ট্রপতি বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রমিকরাই অর্থনীতির চালিকাশক্তি: রাষ্ট্রপতি

নয়াপল্টনে শ্রমিক দিবসে বিএনপির সমাবেশে হাজারো নেতাকর্মী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নয়াপল্টনে শ্রমিক দিবসে বিএনপির সমাবেশ, যোগ দিলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT