চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নয়াপল্টনে শ্রমিক দিবসে বিএনপির সমাবেশ, যোগ দিলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:13 অপরাহ্ন 01, মে 2026
in - সেমি লিড, রাজনীতি
A A
নয়াপল্টনে শ্রমিক দিবসে বিএনপির সমাবেশে হাজারো নেতাকর্মী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে শুরু হয়েছে। এই সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দিয়েছেন। 

শুক্রবার (১ মে) বেলা আড়াইটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন জানান, বিশাল শ্রমিক সমাবেশে লাখো মানুষ উপস্থিতি আশা করছি। সমাবেশে অংশ নিতে ঢাকার আশপাশের জেলাগুলোর কারখানা থেকেও শ্রমিকরা ঢাকায় এসেছেন বলে জানান এ শ্রমিক নেতা।

এদিকে রাতভর বৃষ্টিতে ঢাকার অনেক সড়ক জলমগ্ন হয়ে পড়লেও সময়ের সাথে সাথে পানি নেমে যায়। তবে এ বিরূপ আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই মানুষ সমাবেশস্থলে আসা শুরু করে। লাল টুপি, টি-শার্ট পরে ও হাতে ব্যানার নিয়ে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে শুরু করে। তাদের স্লোগান ও করতালিতে মুখরিত হয় সমাবেশস্থল। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশের মঞ্চে উপস্থিত আছেন, স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ।

Tags: আন্তর্জাতিক শ্রমিক দিবসবিএনপির কেন্দ্রীয় কার্যালয়
Previous Post

শ্রমিকরাই অর্থনীতির চালিকাশক্তি: রাষ্ট্রপতি

Next Post

‘সংগীতের কোনো সীমানা নেই, বরং মানুষকে একত্রিত করে’

Next Post
বাংলাদেশি নারী শিল্পী সুন্দর পোশাক পরিধান করে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সংগীতের কোনো সীমানা নেই, বরং মানুষকে একত্রিত করে’

নদীতে ভেসে যাওয়ার চারদিন পর নৈশ প্রহরীর লাশ উদ্ধার, স্থানীয়রা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীতে ভেসে যাওয়ার চারদিন পর নৈশ প্রহরীর লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT