চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফরিদপুরে রাস্তা অবরোধকারীরা বিকেলের মধ্যে না সরলে ব্যবস্থা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:53 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ফরিদপুরে রাস্তা অবরোধকারীদের বিষয়ে পুলিশ কর্মকর্তার বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। ফাইল ছবি

ফরিদপুরে সীমানা নির্ধারণ নিয়ে সড়ক-রেলপথ অবরোধকারীরা আজ বিকেলের মধ্যে রাস্তা থেকে না সরলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

রোববার ১৪ সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফরিদপুরে সীমানা নির্ধারণ নিয়ে সরকারের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে যারা রাস্তা বন্ধ করে রেখেছেন, তারা আজ বিকেলের মধ্যে রাস্তা থেকে না সরলে ব্যবস্থা নেবে সরকার।

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দুইটি ইউনিয়নের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে জাতীয় মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনগণের আন্দোলন কোনভাবেই কাম্য নয়।

উপদেষ্টা বলেন, এটা নির্বাচন কমিশনের বিষয়৷ তারা যুক্তি তর্কের ভিত্তিতে সবকিছু শোনার পর এ সিদ্ধান্ত নিয়েছে৷ তিনি বলেন, ওই এলাকার জনগণের যে অভিযোগ, সেটা তারা যথাযথ চ্যানেলে আবেদন করতে পারে। কোনোভাবেই রাস্তাঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই।

তিনি আরও বলেন, রাস্তা অবরোধ করে আন্দোলন আর কোনো অবস্থায় বরদাশত করা হবে না৷ তারা যদি আজকের মধ্যে অবরোধ তুলে না নেয়, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন প্রয়োগ করতে বাধ্য হবে।

এদিকে রোববার সকাল থেকেই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

এদিন বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের অন্তত ৮টি স্থানে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে রাজধানীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক জেলার সঙ্গে ভাঙ্গা হয়ে চলাচলকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচলে বিপর্যয় দেখা দিয়েছে।

এছাড়া, সদরদী এলাকার কৈডুবি রেলক্রসিং এলাকায়ও বিক্ষোভকারীরা বেনাপোল-ঢাকা রেলপথ অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দেয়।

Previous Post

দীর্ঘদিন ধরে কারাবন্দি আসামিদের সাজার মেয়াদ কমানোর সিদ্ধান্ত

Next Post

ইনু-হানিফদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৮ সেপ্টেম্বর

Next Post
Historical white building with lush greenery and cloudy sky in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনু-হানিফদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৮ সেপ্টেম্বর

সামিরা খান মাহি আইটেম গানে পারফর্ম করছেন, ডানদিকে ঝুলন্ত ঝাড়বাতি ও অন্ধকার পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইটেম গানে সামিরা খান মাহি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT