চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইটেম গানে সামিরা খান মাহি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
সামিরা খান মাহি আইটেম গানে পারফর্ম করছেন, ডানদিকে ঝুলন্ত ঝাড়বাতি ও অন্ধকার পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইটেম গানে দেখা যাবে অভিনেত্রী ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহিকে। কোনো সিনেমায় নয়, সিনেমার নায়িকা চরিত্রে করা ‘খুশবু’ নামে একটি মেগা সিরিয়ালে।

কাঙ্খিত ভালোবাসা না পেয়ে বিরহের আগুনে পুড়ছেন মাহি। ভালোবাসার মানুষ তাকে ভালোবাসা না দিয়েই চলে গেছে দূরে। সেই বিরহের আগুনে তার কলিজা পুড়ে হয়েছে কাবাব। এমনই কিছু কথা নিয়ে মেগা সিরিয়ালের প্রথম পর্বে একটি আইটেম গানে দেখা যাবে মাহিকে।

এই কনটেন্টে মাহির চরিত্র ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা! দীপ্ত টিভিতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রচারিত হবে মেগা সিরিয়াল ‘খুশবু’, সেখানেই এমন চরিত্রে আইটেম গানের শুটিংয়ে অভিনয় করতে দেখা যাবে তাকে।

জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে এই মেগা সিরিয়ালের গল্প।

নানাপেশার মানুষের জটিল জীবন গল্পের ভীড়ে অনেকটাই অজানা থেকে যায় গার্মেন্টসকর্মী নারীদের কথা। এবার তাদের সংগ্রাম, সুখ-দুঃখ, ভালবাসা ও ঘৃণার দিকগুলো উন্মোচিত হবে টিভি ও অনলাইন মাধ্যমে। এর পাশাপাশি ‘খুশবু’তে থাকছে রূপালি পর্দার আড়ালে থাকা সিনেমার মানুষদের গল্পও।

সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’ নাটকে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম সহ আরো অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সাথে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে একক নাটকের জনপ্রিয় মুখ সামিরা খান মাহিকেও।

নামভূমিকায় দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ ছাড়াও ‘খুশবু’র বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র থাকছে আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।

কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। লাইন প্রডিউসার হিসেবে যুক্ত রয়েছেন মাসুদ মিয়া।

১৫ সেপ্টেম্বর সোমবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৭:৩০ ও রাত ১০:৩০ মিনিটে দীপ্ত টিভি ও দীপ্ত টিভি’র ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে ‘খুশবু’।

Tags: আইটেম গানলিড বিনোদনসামিরা খান মাহি
Previous Post

ইনু-হানিফদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৮ সেপ্টেম্বর

Next Post

সরকার উৎখাতের অভিযোগে মার্কিন নাগরিক এনায়েত করিম কারাগারে, শুনানি সোমবার

Next Post
মার্কিন নাগরিক এনায়েত করিম কারাগারে, সরকারের অভিযোগের শুনানি সোমবার. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার উৎখাতের অভিযোগে মার্কিন নাগরিক এনায়েত করিম কারাগারে, শুনানি সোমবার

প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশন সভায় দলের সঙ্গে বসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐকমত্য কমিশন সভায় দলগুলোর সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT